somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাচ্ছে ফেসবুক প্রাইভেসি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক যোগাযোগের সবচেয়ে আলোচিত-সমালোচিত এ দুই হিসেবেই ফেসবুক এগিয়ে। তবে 'প্রাইভেসি নীতি' বা ব্যক্তিতথ্য সুরক্ষার প্রশ্নে ১২০ কোটি গ্রাহককে থেকে থেকেই হতাশ করছে ফেসবুক। এ নিয়ে চলছে দ্বৈত আইনি লড়াই। অবাধে ব্যক্তিতথ্য বিপণন এবং বিজ্ঞাপনী কৌশলে ফেসবুক কাজ করছে বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।
এ নিয়ে ফেসবুক কাজও শুরু করেছে। কিন্তু অভিযোগ আর আইনি মামলার বেড়াজালে ভালোই জড়িয়েছে ফেসবুক। খোদ যুক্তরাষ্ট্রের আদালতেই লড়তে হচ্ছে ফেসবুককে। এমনকি ফেসবুকের কাছে বিভিন্ন দেশ থেকে তথ্যও চাওয়া হচ্ছে। এক্ষেত্রে ফেসবুক খুব বেশি সহায়ক মনোভাবের পরিচয় দিচ্ছে না।
এ মুহূর্তে ফেসবুক দুটি ডকুমেন্ট নিয়ে কাজ করছে। একটি ইউজার নেম। অন্যটি প্রোফাইল পিকচার। কারণ এ দুটি তথ্য-উপাত্ত নিয়ে এসেছে সবচেয়ে বেশি অভিযোগ। বিজ্ঞাপনী সংস্থাগুলোর কাছে চড়া দামে এসব ব্যক্তিতথ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযুক্ত হয়েছে ফেসবুক। এ ইস্যুতে খুব বেশি সন্তোষজনক এবং সদুত্তর দিতে বরাবরই ব্যর্থ হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এবার তাই ফেসবুক প্রাইভেসিতে নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে ফেসবুক। এক্ষেত্রে গ্রাহকই নির্ধারণ করবেন তার ফেসবুক তথ্য কোনো ধরনের সংশ্লিষ্ট মাধ্যমকে বরাদ্দ করা যাবে কিনা। এখানে অবশ্য বিজ্ঞাপনী সংস্থাই মুখ্য মাধ্যম। ব্যক্তিতথ্যের অনিশ্চয়তা, অপব্যবহার এবং যথেচ্ছ বিনিময়কে কিছুটা কোণঠাসা করতেই ফেসবুককে আইনি তর্কে পড়তে হয়েছে। অচিরেই নেম, প্রোফাইল পিকচার, কনটেন্ট, বাণিজ্যিক লিঙ্ক, পৃষ্ঠপোষকতা এবং ব্র্যান্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বেশকিছু নিয়মের পরিবর্তন আনা হচ্ছে। এ বিষয়ে ফেসবুকের চিফ প্রাইভেসি অফিসার (পলিসি) ইরিন ইগান বলেন, অচিরেই বিজ্ঞাপনী প্রচারে নেম, প্রোফাইল পিকচার এবং কনটেন্টের যথেচ্ছ ব্যবহার যেন না হয়, এ বিষয়ে ফেসবুক বাণিজ্যিক প্রচারণা এবং তথ্য দৃশ্যমান করতে অবশ্যই গ্রাহকের অনুমতির বিষয়টি নিশ্চিত করবে। তথ্য বিনিময়, বিপণন এবং তথ্যকে পাবলিক করতে ফেসবুক তার প্রচলিত রীতিকে ঢেলে সাজাচ্ছে। এ মুহূর্তে ফেসবুক গ্রাহক না হয়েও এ সামাজিক সাইটের তথ্য অবলোকন করা সম্ভব। কিন্তু নতুন নিয়মে এ সুবিধা প্রযোজ্য নাও থাকতে পারে। এ ছাড়াও ফেসবুক এঙ্সে কোডের মাধ্যমে কম্পিউটার, মোবাইল ফোন, আইপি অ্যাড্রেস, আইপি ফোন নম্বর, ব্রাইজার এবং যেসব পণ্য থেকে ফেসবুক এপলিকেশন ব্যবহার করা হয় এমন সব তথ্যই ডেটা স্টোরে জমা থাকে।
ফেসবুকের ভাষ্য, গ্লোবাল পজিশনিং সিস্টেম পদ্ধতিতে গ্রাহকের তথ্য, ভৌগোলিক অবস্থান এবং তথ্যগুলোকে পুনর্বিন্যাস করা হয়। অ্যাপ দিয়েও একই ধরনের তথ্য সংগ্রহ করে থাকে ফেসবুক। তবে তা স্ট্যাটাসের কারণেই, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। কবে নাগাদ এ পরিবর্তন আনা হবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি ফেসবুক।
তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×