somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোট-মহাজোট যেখানে মিলে মিশে একাকার!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমলীগ-বিএনপি-জাতীয়পার্টি-জামাত কে নেই গার্মেন্ট ব্যবসায়?
শাসকেশ্রেণীর সবাই মিলেমিশে গরীবের রক্ত চুষছে ব্যবসার নামে! লুট-পাট, রক্তচোষার ক্ষেত্রে কোন বিরোধ নেই তাদের মধ্যে! যে যেভাবে পারছে, করে খাচ্ছে! সমস্যা দেখা দিলে একজোট হয়েই নিজেদের পক্ষ নিয়ে সমাধান করে এরা! একসুরে কথা বলে বাস্তচ্যূত এই শ্রমিকদের বিরুদ্ধে! আঙ্গুল ফুলে কলাগাছ হয় গার্মেন্ট মালিকরা! একটা থেকে শতটা কারখানা খোলে! ইউরোপ-আমেরিকা-মালয়েশিয়া-দুবাই গাড়ী-বাড়ি-ফ্লাটের মালিক হয় তারা। জোট-মহাজোটের টিকিট কেনে তারা, হয়ে যায় এমপি-মন্ত্রী! তারপরও গরীবের রক্তচোষার খায়েশ মেটেনা তাদের! আরো টাকা চাই তাদের! আরো মুনাফা চাই!
শ্রমিকরা আগুনে পোড়ে,ধ্বসে পড়া ভবনের নিচেয় চাঁপা পড়ে মরে,ভাড়াটে পুলিশ-শিল্পপুলিশে মারে,ভাড়াটে মাস্তানেও মারে তাদের! তারপরও পেটের দায়ে শ্রম বেঁচতে ঝাঁকে ঝাঁকে গ্রাম ছেড়ে শহরে আসে অসহায় এই শ্রমিকরা। পৃথিবীর সবচেয়ে কম মূল্যে গার্মেন্টে শ্রম বেঁচে তারা। মালিকের পেট তখনও খালি! তাই শ্রমিকের রক্ত-ঘাঁম ঝরানো নামমাত্র বেতনেও ভাগ বসাতে চায় কোটিপতি মালিকরা। বেতন না দিয়েই নামকাওয়াস্তে একটা অজুহাত দেখিয়ে চাকরি থেকে ছাটাই করে তারা। অনেক কারখানায় বেতন দিলেও দেয়া হয় অনেক দেরিতে। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে, জীবনের ঝুকি নিয়ে নিরন্তর কাজ করে যায় বস্ত্র বালিকারা।
কিন্তু এতকিছুর পরেও শ্রমিকরা যখন পাওনা বেতনের দাবীতে বা একটু সুবিধা আদায়ের জন্য রাজপথে নামে তখনই শ্রমিকের বিরুদ্ধে ততপর হয়ে ওঠে শাসকগোষ্ঠী-মালিকশ্রেণী। হক আদায়ের ন্যায্য আন্দোলনকে তারা ষড়যন্ত্র আখ্যা দেয়। সাথে সাথে মিডিয়া পাখিরা শিখানো বুলি নিয়ে জনগণের নজর কাড়ে। জোট-মহাজোট শ্রমিক ঠ্যাঙাতে নিজেদের দ্বন্দ্ব ভুলে যায়। কখনও প্রতিবাদকারী শ্রমিকদের বহিরাগত আখ্যা দিয়ে তাদের উপর পুলিশ-শিল্প পুলিশ-গুন্ডার নির্মম অত্যাচার চালানো হয়, কখনও বিদেশী দালালদের উস্কানির ধুয়া তুলে কোনপ্রাকার নিয়ম না মেনেই চাকুরীচ্যূত করা হয় আন্দোলনকারী শ্রমিকদের। আর কখনও পেশাদার খুনি দিয়ে জানে মেরে ফেলা হয় তিন হাজার টাকা বেতনের এই পোশাক শ্রমিকদের।
খাদ্যপণ্য সহ সবকিছুর দাম আকাশ ছোঁয়া হলেও শ্রমিকের বেতন বাড়াতে রাজি নয় মালিকপক্ষ। সরকারকে তারা পাকা খাতায় দেখিয়ে দেয় গার্মেন্টসে লাভ নেই। কোটি কোটি টাকা লোকসান গুনছে তারা।সরকারও তাদের সহায়তার নামে নানান দানছত্র খুলে দেয়। ক্ষতিপূরণের নামে জনগণের টাকা বিলায় লুটেরাদের মাঝে। লোকসান দেখানো মালিকরা তাই আরো নতুন কারখানা খোলে, বউ-বাচ্চা নিয়ে মার্কেট করতে যায় সিঙ্গাপুর, কুয়ালালমপুর, ব্যাংকক। হজ্ব করার পরও মাঝে মধ্যে ওমরাহ করে। গাড়ির মডেল বদলায়,বাসার সামনে সাইনবোর্ড টাঙায় ‘কুকুর হইতে সাবধান’।
শ্রমিকরা কুকুর চেনে! কিন্তু কুকুরের গায়ে কামড় দিতে তাদের এখনও মানবতায় বাঁধে! সেদিন নিশ্চয়ই আসবে যেদিন এই লু্টেরা-রক্তচোষাদের মুগুর দিয়ে দৌড়ানি দিবে নির্যাতিত লাখ লাখ শ্রমিক।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×