somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘স্ত্রী’ থেকে স্বামী

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আট মাস আগের কথা। বিবাহিত নাজিনা আকরাম ভাবতেও পারেননি, উসমান আকরাম হয়ে তিনি একটি বাসস্ট্যান্ডে টায়ারের দোকান চালাবেন।
উসমান পাকিস্তানের গাজিয়াবাদে বসবাসরত একটি পরিবারে মেয়ে হয়েই জন্মেছিলেন। তার বাবা হাজি আকরাম পেশায় ব্যবসায়ী। নাজিনা ২০১১ সালে স্পেন প্রবাসী খালিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খালিদ ও নাজিনা সুখি দম্পত্তির মতোই দুই বছর কাটিয়ে দেন। খালিদ প্রতি ছয় মাস অন্তর নাজিনাকে দেখতে পাকিস্তানে আসতেন। কিন্তু বিয়ের দুই বছর পার হওয়ার পরও যখন কোন ‘সুসংবাদ’ এল না তখন খালিদ তার স্ত্রীকে চিকিতসকের পরামর্শ নিতে বলেন।
স্থানীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. তাহিরার শরাণাপন্ন হলে তিনি ওই দম্পত্তির দেহে প্রয়োজনীয় পরিবর্তন আনতে থাকেন, বিশেষ করে স্ত্রীর জন্য। ডা. তাহিরা নাজিনার দেহে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করে তাকে করাচির আগাখান হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা করাতে পরামর্শ দেন। পরীক্ষায় দেখা যায়, নাজিনার ‘সেক্স’ পরিবর্তন হতে চলেছে। এরপর স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে তার সার্জারি করানো হয়। এরপর নাজিনা হয়ে ওঠেন উসমান আকরাম।
আর তখন খালিদ অবস্থান করছিলেন স্পেনে। সেখানে স্ত্রীকে নিয়ে যেতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছেন তিনি।
উসমান বলেন, সেক্স পরিবর্তনের প্রার্থমিক পর্যায়ে তিনি খুবই লজ্জাবোধ করতেন। তিনি আরো বলেন, ‘আমার মুখে গোঁফ ও দাঁড়ি গজাতে আট মাস ধরে শেভ করেছি যাতে আমাকে একজন পুরুষের মতো দেখায়।’ অবশেষে এতে তিনি সফলও হন বটে।
উসমান বলেন, সেক্স পরিবর্তনের পর পুনরায় মেডিকেল টেস্ট করা হয় এবং নিশ্চয়তা পাওয়ার পর স্বামী খালিদকে টেলিফোনে বিষয়টি জানিয়ে দেয়া হয়। এরপর থেকে তাদের মধ্যে আর কোন যোগাযোগ হয় না। তবে খালিদকে বিয়ের সময় যেসব জিনিসপত্র দেয়া হয়েছিলো তা তার পরিবার নাজিনাকে ফিরিয়ে দেয়।
উসমান বলেন, এরপর একজন পুরুষ হিসাবে বেঁচে থাকতে তিনি আয় উপার্জনের কথা চিন্তা করতে থাকেন। আর সে মোতাবেক একটি বাসস্ট্যান্ডে টায়ারের দোকান দেন তিনি।
আজ জাতীয় পরিচয়পত্রে উসমান একজন পুরুষ হিসেবে বিবেচিত। তিনি এখন পাত্রীর খোঁজ করছেন। যাতে করে স্বামী হিসেবে নতুন জীবন শুরু করতে পারেন
সূত্রঃ ডন অনলাইন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×