somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলও শেষ পর্যন্ত ছাগুর খপ্পরে??

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্যপট-১
ছবিটা তুলেছিলো এএফপি! ২০১০ সালের ১৬ জুন ভারতের পশ্চিমবঙ্গের শালবনীতে ইন্ডিয়ান প্যারামিলিটারীর সাথে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে ১২ জন মাওবাদী নিহত হয়। যার মধ্যে ৩ জন নারীও ছিলো। প্যারামিলিটারীর জওয়ানেরা একজন মাওবাদী নারীর লাশ মৃত জন্তুর মতো বাঁশে ঝুলিয়ে বহন করার সময় ছবিটা ধারণ করে এএফপি। পরের দিন ১৭ জুন ২০১০ এএফপি তাদের ওয়েবসাইটে নিউজসহ ছাড়ে ছবিটি। তখন মানুষের লাশ বাঁশে ঝুলিয়ে বহনের এই অমানবিক দৃশ্যের ব্যাপক সমালোচনা হয় ভারতজুড়ে।নিচেয় দেয়া এএফপির লিংকে নিউজসহ ছবিটা দেখুনঃ
Click This Link


দৃশ্যপট-২
২০১১ সালের ৭ জানুয়ারি।ফেলানী তখন কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে আসছিল।কাঁটাতারের বেড়ার উপরেই কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে পঞ্চদশী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের এক জওয়ান। পাঁচ ঘন্টা কাঁটাতারেই ঝুলে ছিলো ফেলানীর দেহ। ফেলানীর এই কাঁটাতারে ঝোলানো ছবি চলে আসে মিডিয়ায়। এবং সাথে সাথে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশ সহ সারা বিশ্বে।

ছাগুকার্যঃ
ফেলানী হত্যার পরেই বাঁশেরকেল্লাসহ নানান কিছিমের ছাগুগ্রুপ ২০১০ সালের মাওবাদী মহিলার বাঁশে ঝুলিয়ে বহনকারী লাশকে ফেলানীর লাশ হিসাবে প্রচারে নিয়ে আসে।
মিথ্যা প্রচারে ছাগুদের জুড়ি নেই। কার ছবি যে ওরা কখন কার সাথে জুড়ে দেয় তার কোন ইয়ত্তা নেই। তারপরও তারাই কথায় কথায় ‘আমিন’ ঝাড়ে।
ফেলানী হত্যা একটি বর্বরোচিত হত্যাকান্ড তাতে কোন সন্দেহ নেই। কিন্তু সেটার প্রচারেও কেন মিথ্যার আশ্রয় নিতে হবে? অনেক ছাগুপেইজ ফেলানীর লাশ এবং মাওবাদী মহিলার লাশ একত্রে জুড়ে দিয়ে ফেসবুক, ব্লগে ছড়িয়ে দেয়। মমিনরা ছাগুদের মিথ্যাকে ‘আমিন-আমিন’ বলে লুফে নেয়।
দুইটা ছবি সম্পূর্ণ দুই রকম। কিন্তু তারপরও মুমিনদের মাথায় খ্যালে না। ফেলানীর পরনে ছিল নীল স্যালোয়ার এবং লাল-সাদা কামিজ। আর মাওবাদী মহিলার পরণে ছিল লালচে ছোট ছাপার স্যালোয়ার কামিজ। মাওবাদী মহিলার চুল খাটো আর ফেলানীর চুল লম্বা! পার্থক্য স্পষ্ট! একটু খেয়াল করলেই বোঝা যায়!

ফেলানী হত্যার প্রহসনের বিচারের পরও আবার ওই একই মিথ্যা ছবির ছড়াছড়ি ফেসবুক ব্লগে। আজ আবার দেখলাম গুগল ইমেজেও ফেলানীর কাঁটাতারে ঝোলা ছবির সাথে বাঁশে ঝোলা মাওবাদী মহিলার ছবি। ব্যাপার কি? গুগলও শেষ পর্যন্ত ছাগুর খপ্পরে???
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×