somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ সীমান্তে ভারতীয় ড্রোন! আর কত দাদাগীরী দেখতে হবে বাংলাদেশকে??

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলানীরা কাটাতারে ঝুলে থাকে ভারতীয় সীমান্তরক্ষীর গুলি খেয়ে! অসহায় গরুব্যবসায়ীদের চোরাকারবারী আখ্যা দিয়ে বলিউডী স্ট্যাইলে গুলি করে হত্যা করে বিএসএফ! আবার ভারতীয় দালালেরা যখন বাংলাদেশী নারীদের পাঁচার করে ভারতের বিভিন্ন পতিতালয়ে ব্যবসা-নির্যাতন চালায় বা হাসপাতাল, ক্লিনিকগুলো বাংলাদেশী রোগীর টাকা লুটতে হা করে বসে থাকে বা যখন ইলিশ চোরাচালান হয় তখন তাদের আচরণ ভিন্ন! ভারতীয় স্যাটেলাইট সন্ত্রাস এখন বাংলাদেশের ঘরে ঘরে! ভারতীয় পণ্যে বাংলাদেশকে সয়লাব করে ফেলার অবাধ সুযোগ, জলপথের করিডোর, বিদ্যুৎ করিডোর পাওয়ার পাকা বন্দোবস্ত, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের তন্ন তন্ন করে খুজে বিনা শর্তে বুশব্যাক! শুধু বিরামহীনভাবে দিয়েই যাচ্ছে বাংলাদেশ! বিনিময়ে পাচ্ছে প্রতিশ্রুতির পাহাড়। ছিটমহল সমস্যার সমাধান করবে না তারা, শুকিয়ে মরে গেলেও হবে না তিস্তার জলবন্টন চুক্তি। বাংলাদেশী টেলিভিশনের ছাড়পত্র তাদের দেশে কখনও দেবেনা তারা! অবশ্য একটা জিনিস তারা দিতে যাচ্ছে সময়মতোই, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। কয়লার বিষাক্ত গ্যাসে মানুষও মরবে, মরবে সুন্দরবনও! এতকিছুর বিনিময়ে বিশাল পাওনা বাংলাদেশের। বাংলাদেশের মানুষকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে তারা মরেনাই!
কাটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ঘিরে ফেললেও সুখ মোটেও আসছে না তাদের। তাই এখন ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত! বাংলাদেশে মোল্লারা যেভাবে লাফাচ্ছে তাতে তো পাকিস্থান হতে আর দেরী নেই! ড্রোনই যেখানে একমাত্র সমাধান!
তারপরও অকৃত্রিম বন্ধ রাষ্ট্র ভারত! গুলি করলেও, ড্রোন হামলা করলেও, বাংলাদেশকে পাকিস্তানের মতো একই বিবেচনা করলেও.... ভারত মহান!
শুনেছি বাংলাদেশ সরকার ড্রোন মোতায়নের বিষয়ে একটা ব্যাখ্যা চেয়েছে দিল্লীর কাছে! ব্যাখ্যা তো তারা দিবেই, যেমন ফেলানী হত্যার ঐতিহাসিক বিচার তারা করে ফেলেছে!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×