somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের পুরুষদের পিতৃত্বের পথে বাধা হতে পারে জল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিতৃত্বে অক্ষমতার জন্য পানীয় জলের গুণাগুণও কারণ হতে পারে। বিশেষ করে অপরিশোধিত জল দীর্ঘ দিন পান করলে পুরুষের প্রজনন ক্ষমতা হারিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন অসম বিশ্ববিদ্যালয়ের জৈব প্রযুক্তি বিভাগের গবেষক ঈশিতা দেব। বিশেষজ্ঞদের পরামর্শে বিশ্ববিদ্যালয়ও তাঁর যুক্তিকে স্বীকৃতি জানিয়েছে। আন্তর্জাতিক সায়েন্স জার্নাল ‘সিস্টেমস বায়োলজি রিপ্রোডাক্টিভ মেডিসিন ২০১৩’-তে এই গবেষণাপত্রটি প্রকাশিত গয়েছে।
বিষয়টি ব্যাখ্যা করে ঈশিতা বলেন, “পানীয় জলের গুণাগুণের প্রভাব শুক্রাণুতে পড়ে। অনেক দিন থেকে জলের সঙ্গে আর্সেনিক, সিসা, পারদ প্রভৃতি ভারী ধাতু শরীরে গেলে সেগুলি রক্তে ও শুক্রে মেশে। অতিরিক্ত মদ এবং ধূমপানের ফলে জমা হয় ক্যাডমিয়াম। এগুলি প্রজননের উপযুক্ত শুক্রাণু সৃষ্টিতে বাধার সৃষ্টি করে। শাক-সবজিতে ব্যবহৃত অতি মাত্রায় সারও অনেক ক্ষেত্রে এ জন্য দায়ী হতে পারে।”
বিশেষ করে পানীয় জল নিয়ে দক্ষিণ অসমের পুরুষদের সতর্ক করেছেন ঈশিতা। কারণ বাংলাদেশ এবং এই অঞ্চলের ভূগর্ভস্থ জল একই প্রকৃতির। প্রতিবেশী রাষ্ট্রটিতে আর্সেনিকের ব্যাপক প্রভাব ধরা পড়ায় এই অঞ্চলও নিরাপদ নয়। আর ওই জল পান মানেই শক্ত ধাতব পদার্থও গলাধঃকরণ করা।
তথ্য-পরিসংখ্যান দিয়ে ঈশিতা দেখিয়েছেন, সন্তান উত্‌পাদনে অক্ষমতার জন্য অর্ধেক ক্ষেত্রে পুরুষেরা দায়ী। মহিলাদের বন্ধ্যত্ব নিয়ে অনেক কাজ হয়েছে বলে তিনি পুরুষদের প্রজনন-অক্ষমতার কারণ খতিয়ে দেখতে আগ্রহী হন। নমুনা সংগ্রহ ও পরীক্ষা করেন শিলচরের মেডিল্যান্ড ফার্টিলিটি অ্যান্ড টেস্ট টিউব বেবি সেন্টার-এ।
পরবর্তী কাজ করেছেন অসম ইউনিভার্সিটি এবং নর্থ-ইস্ট হিলস ইউনিভার্সিটি (নেহু)-র ল্যাবরেটরিতে। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক, অসম বিশ্ববিদ্যালয়ের জৈব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মহুয়া সেনগুপ্ত জানান, স্থানীয় স্ত্রী রোগ চিকিত্‌সক কুশলকুমার কর প্রথমে প্রজননে অক্ষম পুরুষদের সংখ্যা বেড়ে যাওয়ার ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। তখনই তিনি ঈশিতাকে নিয়ে বরাক উপত্যকার আটটি জায়গার ভূগর্ভস্থ জল সংগ্রহ ও পরীক্ষা করেন। দেখা যায় আর্সেনিক, পারদ ও সিসার মাত্রা সেখানে অধিক। পরে ওই এলাকা থেকে সংগৃহীত শুক্র পরীক্ষা করেও ওই সব ভারী ধাতুর সন্ধান মেলে। সঙ্গে মেলে ক্যাডমিয়ামও।
কুশলবাবুর কথায়, “দক্ষিণ অসমে পুরুষদের সন্তান উত্‌পাদনের অক্ষমতা বেড়ে যাওয়া বড় উদ্বেগের। দক্ষিণ অসমের জলে আর্সেনিকের উপস্থিতি সরকারি পরীক্ষাতেই ধরা পড়েছে। সিসা ও পারদের জন্য দায়ী কৃষিকাজে এবং চা-বাগানে সারের ব্যবহার। ওই সার ভূগর্ভের জলে মেশে এবং তাই দীর্ঘ দিন ধরে পান করলে সিসা, পারদের উপস্থিতি শরীরে ধরা পড়ে।” আর ক্যাডমিয়াম?
তিনি বলেন, “ক্যাডমিয়ামের ব্যাপারটা আলাদা। এটা তৈরি হয় অতিরিক্ত ধূমপান থেকে।”
একই জল মহিলারা পান করলে কি তাঁদের ওপরেও প্রভাব পড়বে না? মহুয়াদেবী বলেন, “এ নিয়ে এখনও গবেষণা হয়নি। তবে মহিলাদের একই ধরনের প্রভাব পড়ার কথা নয়। কারণ মহিলারা নির্দিষ্ট মাত্রার প্রজনন কোষ নিয়েই জন্মান। পুরুষদের মতো নিয়মিত তৈরি হয় না।”
তবে কি ভারী ধাতু-যুক্ত জল পান বন্ধ করলে পুরুষরা আবার প্রজনন শক্তি ফিরে পেতে পারেন? তাঁর মতে, এমন সম্ভাবনা খুবই কম। কারণ, যাঁদের শুক্রে একবার ভারী ধাতু মিশে যায়, সেগুলিকে কোনও কালেই পুরোপুরি অপসারণ সম্ভব নয়।
সূত্র: আনন্দবাজার
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×