somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋণ খেলাপির সংখ্যা দেড় লাখ! আর খেলাপি ঋণের পরিমাণ ৫২ হাজার ৩০৯ কোটি টাকা!

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল (৬ অক্টোবর ২০১৩) অর্থমন্ত্রী সংসদকে জানান, বর্তমানে দেশের ব্যাংকগুলোতে মোট এক লাখ ৫২ হাজার ৭২৩ জন ঋণখেলাপি আছে! কিন্তু যেটা তিনি জানান নি সেটা হলো এই দেড়লক্ষাধীক ঋণ খেলাপির মোটামুটি সবাই জোট বা মহাজোটের সাথে সম্পৃক্ত। ঋণ খেলাপী হওয়া তো পরে, আগে তো আপনাকে ঋণ পেতে হবে! বাংলাদেশে শতকোটি এমনকি কোটি টাকাও ঋণ পেতে গেলে জোট বা মহাজোটের প্রভাব আপনাকে খাটাতেই হবে! আর তারপরেও আছে ঘুষ বাণিজ্য! কমিশন বাণিজ্য! ব্যবসায়িক পার্টনার বাণিজ্য ইত্যাদি! সবকিছু ঠিকঠাকমতো চালাতে পারলে তার পর তো ঋণ!
বাংলাদেশ এখনও একটি কৃষি নির্ভর দেশ। কৃষি এবং কৃষকই জাতির প্রাণ। সেই সংখ্যাগরিষ্ঠ কৃষকদের কেউ কি এই দেড় লক্ষ ঋণ খেলাপির মধ্যে আছে?? নিশ্চয়ই না! কৃষকদেরকে তিন বা পাঁচ হাজার টাকা ঋণ দেয়া হয় তাও জমির দলিল বন্ধক রেখে! সময়মতো ফেরত দিতে না পারলে তিন হাজার টাকার দায়ে মাজায় দড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় জেলখানায়। পরে জমি বা বাস্ত ভিটা বিক্রি করে কৃষক সুদে আসেলে পরিশোধ করে ঋণ!
কিন্তু শিল্পপতি-ব্যবসায়ী-বড়লোক নামক লুটেরা-সন্ত্রাসী-দখলবাজদের ক্ষেত্রে রাষ্ট্রের আচরণ সম্পূর্ণ উল্টো। রাষ্ট্র এই শিল্পপতি-ব্যবসায়ীদেরকেই শত শত কোটি টাকা ঋণ পাইয়ে দেয় অবৈধ পথে! অনেক ক্ষেত্রেই মোটা অংকের অবৈধ লেনদেনও হয় এই সকল ঋণ পাইয়ে দেয়ার ক্ষেত্রে। ঋণ পাওয়ার মূল শর্তই সেখানে থাকে ঋণ পরিশোধ না করার। ঋণ রি-সিডিউলের নামে বাড়তে থাকে ঋণের বোঝা আর সাথে সাথে বাড়তে থাকে পরিশোধ না করার সম্ভাবনাও। কিন্তু তারপরও জোট-মহাজোট সরকার এই ঋণখেলাপিদেরই পক্ষে কথা কয়! এমপি ভোটের টিকিট দেয়, মন্ত্রী বানায়! একদল ঋণ খেলাপি দেশ চালাচ্ছে! আর একদল ঋণখেলাপি দেশ চালানোর জন্য হাঁ করে বসে আছে! ভোট সমাগত! তাই শিগ্গিরই শুরু হবে খেলাপি ঋণের রিসিডিউলের জন্য দৌড়-ঝাপ! নির্বাচন কমিশনে এবং জাতির কাছে প্রমাণিত হবে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র!
বাংলাদেশের কতজন মন্ত্রী, কতজন এমপি, আর কতজন রাজনীতিক ঋণ খেলাপী? তার একটা তালিকা প্রকাশ করলে আমপবলিকের বুঝতে সুবিধা হতো! রাজনৈতিক সাইনবোর্ডের আড়ালে ব্যবসায়ী-শিল্পপতি-আমলা-সন্ত্রাসী-কালোবাজারী এই সব ঋণখেলাপিদের লুটপাটতন্ত্র আর কতদিন চলবে??

পদ্মা সেতুর জন্য ব্যয় ধরা হয়েছে ২৬ হাজার কোটি টাকা! শুধুমাত্র খেলাপি ঋণ উদ্ধার করেই দুইটা পদ্মা সেতু নির্মাণ করা যায়! কিন্তু সরকার সে দিকে না তাকাইয়া হাঁ করে চেয়ে থাকে বিদেশী সাহায্যের দিকে। সরকার জানে শিল্পপতি-ব্যবসায়িদের ওই খেলাপি ঋণ উদ্ধার করা সম্ভব নয়। আর যারা উদ্ধার করার কথা বলবে বা চেষ্টা করবে তাদেরও অনেকেই নামকরা ঋণখেলাপি।
রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণে ব্যয় হবে প্রায় তের হাজার কোটি টাকা! শুধু মাত্র খেলাপি ঋণ উদ্ধার করলেই সরকার রামপাল বিদ্যুত কেন্দ্রের মতো চারটি বিদ্যুত কেন্দ্র নির্মাণ করতে পারে নিজস্ব অর্থায়নে! কিন্তু সরকার সেটা করবে না! তারচেয়ে ভারতকে ৫০% লাভের অংশ দিয়ে নিজেদের পক্ষে রাখাটা জরুরী। দলের লোকজন অন্তত কয়লার ব্যবসা করে তো খেতে পারবে??

ক্ষমতায় কে আসলো সেটা বিষয় না! জোট বা মহাজোট! সবই ঋণখেলাপিতে সয়লাব! ঋণের নামে দেশের কৃষক-শ্রমিকের টাকা হরিলুট করে এরাই নেতামি করে! জনদরদী রং লাগায়! গণতন্ত্রের ফুটানী মারায়!
সেদিন নিশ্চয়ই আসবে, যেদিন এই লুটেরাদের কাছ থেকে খেলাপি ঋণ সুদে আসলে আদায় করা হবে!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×