somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর্গাপূজাঃ একটুখানি ধর্ম আর অনেকখানি সংস্কৃতি

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূর্গাপূজা মূলত সনাতন ধর্মালম্বীদের একটা বাতসরিক উতসব! আর শরতকালে এই উতসব হয় বলেই দূর্গাপূজাকে শারোদীয় দূর্গোতসব বলা হয়ে থাকে। দূর্গাপূজা যতটা না পূজা, তার চেয়ে অনেক বেশি উতসব! যতটা না ধর্ম চর্চা, তার চেয়ে অনেক বেশি সংস্কৃতি চর্চা।
অসংখ্য মানুষ যারা পূজামন্ডপ পরিদর্শণ করে তারা মূলত কয়েক সেকেন্ডের জন্য ধর্মীয় কাজটা করে থাকে। সনাতন ধর্মের খুব কম পুরুষই নিয়মিত ধর্মচর্চা করে। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা পূজামন্ডপের সামনে গিয়ে হাত জোড় করে একটা প্রনাম করেই দায় সারে। বাকী সময় মেতে থাকে উতসবে। বেশিরভাগ মানুষের কাছে দূর্গাঠাকুর দর্শনের ওই হাতজোড় করা কয়েক সেকেন্ডই ধর্মীয় কাজ। বাদবাকী পূজাকে ঘিরে সংস্কৃতি চর্চা! পূজার ধর্মীয় কাজের প্রায় পুরোটাই করে থাকেন ভাড়া করা ব্রাহ্মণ আর ব্রাহ্মণের সহযোগী নাপিত। বাকীটা মহিলারা। যে কারণে পূজার একটা মূল অংশ অঞ্জলী প্রদান অনুষ্ঠানে উপবাস থেকে নারীরাই দলে দলে অংশগ্রহণ করেন। পুরুষরা ব্যস্ত থাকেন অন্য কাজে। কেউ কেউ সময়মতো গিয়ে টুপ করে প্রণামটা সেরে আসেন। অনেকে সেটাও করেন না। কিন্তু দূর্গাপূজাকে ঘিরে যে উতসব চলে তাতে অংশগ্রহণ থাকে সকলেরই। এমনকি প্রণাম না করা বা ধর্ম চর্চা না করা ঐ পুরুষটিরও। ঢাকের বাদ্যি বা আরতী প্রতিযোগিতা পুরোটাই সাংস্কৃতিক উতসবের অংশ। আর মাস খানেক আগে থেকে হিন্দু গ্রামগুলোতে দূর্গাপূজা উপলক্ষ্যে যে সাজ সাজ বর ওঠে সেখানে ধর্ম চর্চার তেমন কোন সুযোগ নেই। নতুন পোশাক কেনা, মেয়ে-জামাই নিমন্ত্রণ, পূজার পাঁচদিন নিরামিশ ভোজ, পূজার পরের দিন মাছ-মাংসের ভুরিভোজ সবই সংস্কৃতি। পূজার জন্য অল্পবয়সী ছেলেদের দলবেঁধে কলা কাটতে যাওয়া, কলা কাটার উছিলায় অন্যের বাগান থেকে নারকেল-পেঁপে ইত্যাদি খাওয়া, প্রতিদিন পূজার প্রসাদ বিতরণ, পূজার চাঁদা সংগ্রহ করতে পাড়া-মহাল্লা-হাট-বাজার-অফিস কাচারী ঘোরা, পূজার মাইক বা বিজলী বাতি পরিচালনা, ঠাকুর দেখতে আসা বিশিষ্ট ব্যক্তিদের অর্ভ্যথনা বা পূজা শেষে খই ছিটাতে ছিটাতে নদীতে প্রতীমা বিসর্জন - এগুলোর কোনটাতেই ধর্মচর্চার তেমন বালাই নেই। আর খড়কুটো, বাঁশ, পাট, রং ইত্যাদি দিয়ে যে মানুষগুলো উদয়অস্ত পরিশ্রম করে প্রতিমা তৈরী করে তারা মূলত ভাস্কর্য শিল্পী। পুরুষরাই মূলতঃ প্রতিমা তৈরীর কাজ করে থাকেন এবং এই ভাস্কর্ শিল্পীদের অনেকে নিজেরাই ধর্মচর্চার মধ্যে নেই। সময়মতো পারিশ্রমিকটা বুঝিয়ে দিলেই তারা খুশি। আর প্রতিমা তৈরীর কাজেও ধর্মচর্চার সুযোগ নেই তেমন। সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিয়ে উলুধ্বনি দিয়ে যায় বাড়ীর বা পাড়ার মহিলারাই।
আর যদি পূজা কমিটির কথাই বলেন, তো সেখানে মূলত গ্রামের বা এলাকার বিশিষ্টজনদের উপদেষ্টা হিসাবে রেখে কমিটির দায়িত্ব দেয়া হয় অপেক্ষাকৃত কমবয়সী পরিশ্রমি যুবকদের। কোন কোন পূজাকমিটিতে দায় সারতে দু’একজন নারীকেও রাখা হয়। তবে পূজা পরিচালনার কাজ মূলত পুরুষরাই করে থাকে। এই পুরো পূজা কমিটির কাজের সাথেও ধর্মচর্চার তেমন কোন সংশ্লিষ্ঠতা নেই।
পূজা উপলক্ষ্যে অনেক যায়গায়ই বসে জমজমাট পূজার মেলা। এই মেলা মূলত পূজার প্রধান বাণিজ্যিক দিক। পূজা কমিটি যেমন মেলার প্রতিটি স্টল থেকে নির্ধারিত হারে চাঁদা সংগ্রহ করে, তেমনি মেলাকে ঘিরে থাকে নতুন প্রজন্মের অনেক আবেগ, অনেক স্মৃতি। অসংখ্য তরুণ-তরুণী পূজার মেলার পথ চেয়ে থাকে সারা বছর। মেলাতে গিয়েই কেবল তারা মন খুলে কথা বলা, মিষ্টি দেয়া-নেয়া বা উপহার আদান-প্রদানের সুযোগ পায়। পারিবারিক নজরদারী বেশ শিথিল থাকে পূজার মেলাতে।
দূর্গাপূজাকে ঘিরে প্রায় প্রতিটা গ্রামেই মাসাধিককাল ধরে চলতে থাকে যাত্রা, নাটক, সাংস্কৃতিক প্রতিযোগিতা বা আধুনিক ম্যাগাজিন অনুষ্ঠানের প্রস্তুতি। পূজা উপলক্ষ্যে বিধায় যে কোন সাংস্কৃতিক কর্মকান্ড আয়োজন বেশ সহজ। প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক কোন অনুমতি প্রয়োজন হয় না। কারণ ঐ সকল সাংস্কৃতিক আয়োজনকেও পূজার অংশ হিসাবেই গণ্য করা হয়। যাত্রা, নাটক বা নৃত্য-সঙ্গীতের প্রতিযোগীতার সাথে জড়িত থাকে গ্রাম বা পাড়ার অসংখ্য মানুষ। এই সকল সাংস্কৃতিক কর্মকান্ড দূর্গাপূজার অংশ হলেও ধর্মচর্চার সাথে এর কোন সংযোগ নেই।
তাই দূর্গাপূজা মূলত একটি সাংস্কৃতিক উতসব। বহুদিন পরে অসংখ্য মানুষ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সাথে মিলিত হয় দূর্গাপূজা উপলক্ষ্যে। পূজাটা এখানে একটা উপলক্ষ্য মাত্র! অফিসে ছুটি পাওয়ার সুযোগ বা সমস্ত কাজ বন্ধ রাখার উছিলা! দুরদেশে থাকা সন্তান যখন অনেক দিন পরে মায়ের কোলে এসে মাথা রাখে, হোকনা সেটা পূজা উপলক্ষ্যে, তাতে ধর্ম চর্চার স্থান নেই।

পাঠক লাল গোলদার
১০ অক্টোবর ২০১৩
[email protected]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×