somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়াশুনায় অমনোযোগীদের জন্যে পোমোডোরো টেকনিক!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক পড়াশুনা করতে চান কিন্ত অলসতা,অমনোযোগিতা ইত্যাদি কারনে ঠিকমত পড়াশুনা করতে পারেন না।অনেকে আবার তাদের পড়ার এফিশিয়েন্সি নিয়ে শংকিত থাকেন।তারা ভাবেন সারাদিন তো বই নিয়েই বসে আছি কিন্ত পড়াশুনা তো এগুচ্ছে না।তাদের জন্যেই আমার আজকের পোস্ট।
সবসময় মনে রাখবেন আপনি কতক্ষন বই নিয়ে বসে আছেন সেটা কোন ব্যাপার না বরং আপনি কতক্ষন মনোযোগ দিয়ে পড়লেন সেটাই চিন্তার বিষয়।আচ্ছা,এখন আপনাদের কাছে আমাদের মতই এক সাধারন স্টুডেন্ট এর গল্প বলব।
আশির দশকে Francesco Cirillo নামে একজন সাধারন ছাত্র ছিল।সে সারাদিন পড়াশুনা করতে চাইত।কিন্ত পড়াতে ঠিকমত মনোযোগ দিতে পারত না।পড়তে বসার কিছুক্ষন পরেই বিরক্ত হয়ে পড়ত।এতে তার রেজাল্টও অনেক খারাপ হচ্ছিল।কিন্ত সে ছিল নাছোড়বান্দা।তাই অনেক চিন্তাভাবনা করে সে একটা নতুন টেকনিক আবিস্কার করল এবং সেটার নাম দিল Pomodoro Technique.   পোমোডোরো ইটালিয়ান শব্দ যার বাংলা অর্থ হচ্ছে টমেটো।সে তার পুরো সময়কে অনেক গুলো পোমোডোরোতে ভাগ করে নিল।প্রতিটা পোমোডোরো ছিল ত্রিশ মিনিট করে যার মধ্যে প্রথম পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়ার জন্যে এবং বাকি পাঁচ মিনিট ছিল বিশ্রামের জন্যে।
আমি এখন পোমোডোরো টেকনিকের নিয়ম গুলো সহজভাবে উপস্থাপন করার চেস্টা করছি।

১. আপনার পুরো পড়ার সময়কে পোমোডোরোতে ভাগ করে নিন।প্রতিটা পোমোডোরো ত্রিশ মিনিট হবে যার মধ্যে পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়া আর বাকি পাচ মিনিট বিশ্রাম।
২.একটা পোমোডোরো শুরু করার পর কোনভাবেই তা বন্ধ করা যাবেনা।
৩.পোমোডোরোর মাঝে পড়াশুনা ছাড়া  অন্যকিছু করা যাবেনা।যেমনঃ ফেইসবুক,ইউটিউব এগুলো কোনভাবেই ব্যবহার করা যাবেনা।
৪.প্রতি চারটা পোমোডোরোর পরে আপনি একটা লম্বা ব্রেক নিতে পারেন যাতে পরের পোমোডোরো গুলোতে ঠিকভাবে পড়তে পারেন।
৫.সময়ের হিসেব রাখার জন্যে আপনি কিছু এপস ব্যবহার করতে পারেন।এপস গুলো নির্দিষ্ট সময় পর পর এলার্ম দেয়।প্লে-স্টোরে এরকম অনেক এপ পাবেন।তবে আমি Productivity Challenger এপ টা ব্যবহার করি।

প্রায় দুই সপ্তাহ থেকে আমি এই টেকনিক অবলম্বন করছি।বলতে গেলে আমি অনেকটা ইমপ্রেসড।শুধু পড়াশুনা নয় আপনি কর্মজীবনেও এটা ট্রাই করতে পারেন।শুভকামনা রইল।

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×