আম্মার সাথে আমার শেষ কথা ছিল, ‘শরীর বেশি খারাপ লাগলে ঘুমের ওষুধ খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করুন।’ আম্মাকে নিয়ে শেষ কথা হয়েছিল ভগ্নিপতির সাথে। বলেছিলাম, ‘মহিলাদের হার্টে সমস্যা কম হয়, কিন্ত হলে বেশি দিন বাঁচানো কঠিন।’ আম্মার সাথে শেষ কথা বলার দুই দিন আর ভগ্নিপতির সাথে কথা বলার পরদিন আম্মা (৫২) ইন্তেকাল করেন। মারা যাওয়ার দিন একটু তারাতারি বাসায় ফিরছিলাম। মনটি কেমন বিষণœ ছিল। ফোন করার ইচ্ছা ছিল আম্মাকে। কিন্তু বাসায় পৌঁছার আগেই বাড়ি থেকে ফোন আসে আম্মা অসুস্থ, বাড়ি আসতে হবে। অনুরোধ করলাম দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা করতে। প্রয়োজনে হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করব কিনা জানতে চাইলাম। কিন্তু বাড়ি আসার জন্যই বলল অপর প্রান্ত থেকে। বুঝে ফেললাম মুহূর্তেই। পরের ফোনে আমি আরো নিশ্চিত হয়ে গেলাম। বললাম, আসলে কি ঘটেছে খুলে বলুন, আমাকে অনেক ধৈর্যশীল পাবেন। লাইন কাট করে আবার ফোন। এবার সবই জানলাম। জানালামও সবাইকে। সামনে না দিবস। আসলে মায়ের জন্য কোনো দিবসের প্রয়োজন নেই। কিন্তু এই দিন সবাই মা’দের ফোন করে বা উপহার দিয়ে শুভেচ্ছা জানাবে। আর আমি ডুকরে উঠবো। ঘুমের জন্য বলেছি, কিন্তু সে-টা এভাবে হবে কে বুঝেছে? আল্লাহ আম্মাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দেন এই দোয়া করি। আপনারাও করবেন।
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।