গতকাল সন্ধ্যার কথা। ঢাকায় ফিরছি। চোখ ওঠার কারণে সানগ্লাস পরেই বাসে উঠলাম। এসি বাস। ভিতরে একটু বেশিই ঠান্ডা। প্রতিটা জানালা পর্দা দিয়ে কড়া আকারে ঘেরা। আমি ছাড়া ভেতরে আরো দুটি প্রাণী। ঠিক আমার সামনের রোয়ের বাম পাশের সারি।
বাসে উঠলেই এক সময় চোখ নেমে আসে। শরীর হেলিয়ে ঘুমিয়ে আসে। শরীরের এক অংশ চলে যায় পাশের সীটে। কিন্তু এই কাজটা করা যাচ্ছে না। সামনের সিটের সেই প্রেমিক যুগলের কলকল হাসি আর হাতের নাড়াচাড়া দেখা যাচ্ছে।
এই ধরণের অভিজ্ঞতা খুলনায় নেই। যে নগরে আমি যাচ্ছি সেই নগরেও থাকবে না। এসব ঘটনা দেখা যায় ওয়েস্টার্ন কান্ট্রিতে কিংবা হলিউডের কোন ১৮+ মুভিতে।
সানগ্লাস পরে বসে আছি। বাসের লাইট মিটি মিটি করে জলছে। ছেলেটি ঘাড় ঘুরিয়ে একটু পেছনে তাকালো। হয়ত ভেবেছে আমি ঘুমিয়ে গেছি।অথবা হয়ত ব্যাচমেট বলে গ্রাহ্যই করেনি।
"বাবু, তোমার মাথা ব্যাথা করছে? আচ্ছা, টিপে দিচ্ছি" সতিকার অর্থে এমন হেড ম্যাসাজ কখনো দেখি নাই। একটু পরে হ্যাড ম্যাসাজ হয়ে গেলো গালে, ঘাড়ে হাত বুলানো আর হাতে চুমো।
ততক্ষণে বাস রয়েলের মোড়ে চলে এল। কাপলটা এখন ভদ্রলোকদের মত আচরণ করছে। যাত্রী উঠার পর লাইট ডিম হয়ে গেলো। কাপলটা একটা চাদর এনে নিজেদের মুড়ে নিলো।
যত সুন্দর দৃশ্যই হোক অসুস্থ চোখে বেশি সময় তাকিয়ে থাকা যায় না। বাম চোখটাও ততক্ষণে ব্যথা করে "চোখ উঠার" সংকেত দিচ্ছে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




