somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফুর রহমান পায়েল
ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

আমার প্রথম ইন্ডিয়া ভ্রমন। (কলকাতা ও দীঘা সাগর)। কম খরচে ভ্রমনের বিস্তারিত। প্রথম পর্ব

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শর্তাবলীঃ
১। যেতে হবে বাই রোডে।
২। নাক সিটকানো যাদের স্বভাব, তারা দূরে থাকুন।
৩। সাথে একটি স্মার্ট ফোন নিয়ে যান।
৪।। ২ বা তার বেশি মানুষের জন্য এই খরচ প্রযোজ্য হবে। একজন হলে হোটেল ভাড়া বেশি পরবে।
৫। বাস, ট্রেন বা হোটেল সব নন এসি। এসি তে খরচ বেশি।
৬। যেহেতু কম খরচে ভ্রমন তাই একটু ঝামেলা হবে, মেনে নেয়ার মানসিগতা থাকা চাই।

এই ট্যুরে যা যা দেখবঃ
১। ইন্ডিয়ান মিউজিয়াম
২। ফোরট উইলিয়াম,
৩। হাওড়া ব্রীজ
৪। হাওড়া স্টেশন, (এই স্টেশনে ২৭ টা প্লাটফর্ম)
৫। মেট্রো রেল স্টেশন দেখা ও রেলে চড়া।
৬। দীঘা সাগর সৈকত (নতুন ও পুরাতন ২ টাই।)
৭। দীঘা স্টেশন।
৮। হুগলী ব্রীজ (বিদ্যা সাগর সেতু)
৯। ইন্ডিয়ান রেল মিউজিয়াম
১০। জেমস প্রিন্সেট
১১। রেসকোর্স,
১২। ময়দান।
১৩। ইডেন গার্ডেন পার্ক
১৪। ইডেন গার্ডেন স্টেডিয়াম।
১৫। নিউ মার্কেট
১৬। ভিক্টোরিয়া মেমোরিয়াল
১৭। বনগাঁ স্টেশন
১৮। দমদম স্টেশন।

বিঃদ্রঃ রেল স্টেশন গুলো আসলে আপনার আসা যাওয়ার মধ্যেই পরবে। আপনি একটু ঘুরে দেখবেন আর ছবি তুলবেন।


সাথে যা রাখবেনঃ
১। অবশ্যই পাসপোর্ট
২। পাসপোর্টের ফটোকপি।
৩ ভিসার ফটোকপি।
৪। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৫। চাকুরী করলে এনওসি এর কপি রাখুন। (না হলে ২০০ টাকা গচ্ছা দিতে প্রস্তুত থাকুন যা হিসেবের বাইরে)
৬। গামছা।
৭। স্মার্ট ফোন বা (সম্ভব হলে কলকাতার একটা ম্যাপ)
৮। তেল ক্রিম লোশন যে যা মাখেন সাথে নিন।
৯।। ক্যামেরা (ঘুরবেন ছবি তুলবেন না তা কি হয়?)

কিভাবে কি করবেনঃ
ঢাকা থেকে বেনাপোলের টিকেট কাটুন। এমন ভাবে কাটুন যেন সকাল ৬ টার আগে বেনাপোল নামতে পারেন। ভাড়া ৫০০ টাকার মত। আমি মাদারীপুর থেকে গিয়েছিলাম তাই ঢাকা থেকে ভাড়া জানিনা।

তবে শ্যামলী এসি বাসে ঢাকা থেকে কলকাতার ভাড়া ১৭০০ টাকা। এটার সুবিধা এক বাসেই কলকাতা নামা যাবে। মাঝে নামতে হবে ইমিগ্রেশন এর জন্য। পার হয়ে আবার ওই বাসে উঠে যাওয়া যায়। যেহেতু আমরা কম খরচে যাব, তাই এই প্রক্রিয়া বাদ।
সকাল ৬ টার সময় ভ্যান বা অটো রিকশা করে বাংলাদেশ ইমিগ্রেশন অফিসে যান, ভাড়া জন প্রতি ১০ টাকা। সেখানে ফর্ম নিয়ে দারান অনেকেই আছে, তাদের ১০ টাকা দিলে তারা ফর্ম পূরণ করে দিবে। লাইনে দাঁড়ান। ৬.৩০ এর সময় এটা খোলে। যদি আপনি দালাল না ধরতে চান, তাহলে একাই ভিতরে ট্র্যাভেল ট্যাক্স জমা দিন। জন প্রতি ৫০০ টাকা। ২টা ডকুমেন্ট দিবে। সাথে রাখুন। ভেতরে একটা কাগজ রেখে আরেকটায় সিল মেরে ফেরত দিবে।
আরেক্তু সামনে গেলে আপনার পাসপোর্ট ও ভিসা চেক করে ওই তারিখের একটা সিল দিবে যে আপনি বাংলাদেশ ছেরে যাচ্ছেন। (আমি ফর্ম পুরনের পরে এক পুলিশের সাহায্যে এটুকু করেছিলাম সবার আগে, আমরা ২ জন তাকে ১৫০ টাকা দিয়েছিলাম, তিনি ট্রাভেল ট্যাক্স ২ জনের জমা দিয়ে পাসপোর্টে সীল এনে দিয়েছিলেন। আমাকে শুধু ট্রাভেল ট্যাক্সের কাগজে সীল নিতে হয়েছিল আরেকটা কপি জমা দিতে হয়েছিল।)

ব্যাস বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ। অপেক্ষা করুন। ইন্ডিয়া তে ৬.৩০ বাযে বাংলাদেশের ৭টায়। ওপাশ থেকে খুলে দিলে একে একে এগিয়ে যান। যাওয়ার সময় বাংলাদেশি ২ জন পুলিশ বসে বসে আপনার ভিসা ও সীল চেক করে তারপর ছারবে। আপনি ছাত্র বা ব্যাবসায়ী হলে ছেরে দিবে, কিন্তু চাকুরী করলে এনওসি চাইবে। না দিতে পারলে ৫০০ টাকা চাইবে, মুলা মুলি করলে ২০০ টাকায় হবে।
এবার ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে এগিয়ে যান।
(চলবে)


২য় পর্ব।

৩য় পর্বের লিংক।

চতুর্থ পর্বের লিংক।

৫ম ও শেষ পর্বের লিংক।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×