somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফুর রহমান পায়েল
ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

"সজিবের মটরচালিত দিচক্রযান"

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাজেদুল করিম বা সজিব নামে পরিচিত ছেলেটা আর কেউ নয়, আমার আপন মামাত ভাই। আমাদের মাঝে যদিও আরও বিভিন্ন নামে পরিচিত, সেটা না হয় নাই বললাম।
সজিবের খুব ভাল দিক হচ্ছে সে বিশ্বাসী। সকলের সাথে ভাল সম্পর্ক। ভাই ব্রাদারদের সব বিষয়ই তার জানা। হেল্পফুল অনেক।
আরেকটা জিনিস হল সে খুব ভাল মেয়ে পটাতে পারে। মেয়ে পটানো একটা আর্ট এটা সবার মাঝে থাকেনা। ওর মাঝে আছে সেটা।
সে যাক। এবার আসি আসল পয়েন্টে।
অতি সম্প্রতি সজিব একটা বাইক কিনেছে। এটা কেনার জন্য তাকে অনেক কিছুই করতে হয়েছে। এখন সে কর্মরত।
তার দুলাভাইয়ের ব্যবসা সে সামলাচ্ছে। তখন থেকেই এই বাইকের গুঞ্জন শুনছিলাম। তাদের বাসা থেকে দোকানের দূরত্ব বেশ কয়েক কিলোমিটার।
যেতে আসতে ঝামেলা। ব্যবসা তো আর যেনতেন ভাবে দেখা যায়না।
সজিবের যে একটা বাইক লাগে সেটা খুব স্পষ্ট ছিল।
ব্যস, তার ভাইয়াদের কানে দিতেই তারা এগিয়ে আসলো। দুলাভাই এর ব্যবসা দেখবে, তারও সাপোর্ট আছে।
যদিও নিন্দুকেরা বলেছিল ব্যবসা দেখা একটা বাহানা। বাইক কেনার। কেনা হলেই আর খোঁজ থাকবেনা।
নিন্দুকদের মুখে এক বোঝা ছাই দিয়ে বাইক কেনার পরেও সে ব্যবসা দেখে যাচ্ছে।
বাইক কেনার পরে সজিবের মাঝে ব্যাপক বদল দেখা যাচ্ছে।
অগোছালো সজিব যেন একটু গোছালো হল।
গরু বা মুরগীর দিকে অত খেয়াল না রাখলেও রাতের বেলা ঠিক তার মায়ের শাড়ীটা খুজে বের করবে।
বাইকটা ঢেকে রাখতে হবে যে।
অন্য কোন কিছু কেন নয় আল্লাহ্‌ই জানে।
মামির ধোয়া শাড়ী টাই যেন সজিবের লাগে।
মামির সাথে এটা নিয়ে দ্বন্দ্ব চলে মাঝে মাঝেই।
অনেকটা যত্নবান হয়েছে। ১০ কিমি রাস্তা যাওয়ার মাঝে ৫ মিনিটের ব্রেক নেয়, ইঞ্জিনের জিনিস বিশ্রাম দরকার। ওটারও একটা জীবন নাকি?
এজন্য সজিব তার বাইকে ২ জনের বেশি তুলেনা হয়ত।
আমার ছোট বোনটা একটু ভোজন রশিক। তাই ওজন বেশি। ওকে কেউ মোটা বলবেন না যেন, ওর স্বাস্থ্যটা ভাল আরকি।
এজন্য হয়ত সজিবের ওকে পেছনে বসাতে অনীহা দেখায়।
তেল পানি দিয়ে এই শীতে বাইকে গোসল করানো কঠিন হলেও সজিব সেটা করে , নিজে গোসল না করলেও।
এত কিছুর মাঝেও সজিব কিন্তু তার দিচক্রযানটা নিয়ে ভাল আছে। ব্যবসা দেখছে। পাশাপাশি পড়াশুনাও করছে।
তারও পাশাপাশি সরকারী চাকুরী তে আবেদন করছে।
হোক না হোক তার চেষ্টাই বলে একদিন সে সফল হবে।
ভাই তুমি কারও কথায় থেমে যেওনা। পড়াশুনা কর, ব্যবসা দেখ এবং চাকরীর চেষ্টা কর।
নিন্দুকেরা হয়ত বলবে অনেক চেষ্টা করলি, হল তো না, হবে না তোকে দিয়ে, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু তুমি থেমে যেওনা। কারন চেষ্টার অসাধ্য কিছু নেই।
আমরা মনে প্রানে বিশ্বাস করি তুমি সেটা পারবে। সফল তুমি হবেই।
কখনও হেরে যেও না,
হয় জিতবে, না হয় শিখবে।
সফলতা আসবেই।

বিঃ দ্রঃ সজিবের অনুমতি সাপেক্ষে লেখাটি দেয়া হল।

লেখা: ২৩ নভেম্বর ২০১৬
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×