somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সতর্কতামূলক পোস্টঃ DBBL বা bKash এর মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের জন্য।

০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ০২.০৪.২০১৭ তারিখে দুপুর ২টা ০৮ মিনিটে অফিসের কাজে ব্যাস্ত ছিলাম। নামাজ পড়তে যাব এমন সময় আমার জিপি তে অন্য একটা জিপি থেকে ফোন আসে। রিসিভ করি। ওপাশ থেকে এক লোক নিজেকে ডিবিবিএল এর একজন কর্মকর্তা পরিচয় দেন।
আমি স্বাভাবিক ভাবেই নেই। কারন ব্যাংক থেকে বিভিন্ন অফার জানানোর জন্য, চেক পাস হবে কিনা এসবের জন্য ফোন আসে।
যাই হোক সে খুব দুঃখিত হল যে ২ দিন ধরে কিছু সমস্যার কারনে মোবাইল ব্যাংকিং এর সেন্ড মানি/ ক্যাশ আউট সেবা বন্ধ আছে।
আমাকে বলল
--আপনি কি ২ দিনের মাঝে কোন লেনদেন করতে পেরেছেন?
--জি পেরেছি। (আমি কিছুক্ষন আগেই একটা লেনদেন করেছিলাম, বুইজ্জাহালাচি আন্নে কিডা। কথা চালাই গেলাম)
-- "লেনদেনটি করতে পারার কথা নয়, কারন আপনার একাউন্ট বন্ধ আছে।"1 অনেকেই একটি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশান করে, কিন্তু ব্যবহার করেন আরেক জন। ভেরিফাই না করলে এটা চালু হবে না। আপনার একাউন্ট কার এনআইডি দিয়ে করা?
-- আমার।
-- এটা কি নামে আছে?
-- দুঃখিত আমি আমার কোন তথ্য আপনাকে দিব না। কারন ডিবিবিএল এর নাম্বার ১৬২১৬। আপনি আমাকে অন্য নাম্বার থেকে ফোন করেছেন। তাছারা আমার একাউন্ট বন্ধ হলে আমি নিজেই আপনাদের ফোন দিয়ে চালু করে নিব। আমি ব্যাস্ত আছি।
-- "ধন্যবাদ স্যার। আপনি অনেক সচেতন বলে। আমরা আমাদের নাম্বার থেকে আপনাকে কল দিচ্ছি।"2
আমার মোবাইলে ওয়েটিং কলে +১৬২১৬ এই নাম্বার থেকে কল আসলো।
তারা বলল,
--"স্যার আপনি কি আমাদের হেল্প লাইনের নাম্বারটি দেখতে পাচ্ছেন?"3
-- জি পাচ্ছি। কিন্তু আমি আপনাকে কোন তথ্য দিব না।
--কেন জানতে পারি?
--অবশ্যই, কারন আপনি আমাকে ইন্টারনেট থেকে ফোন করেছেন।
--এটা কিভাবে সম্ভব?
--আপনি যেভাবে আমাকে কল করেছেন ওভাবেই সম্ভব। তাছারা আমার জানা মতে কোন ব্যাংক থেকে ফোন আসলে আগে + থাকে না। ডিবিবিএল হলে ১৬২১৬ থাকতো। আগে + থাকতো না।
-- "স্যার এটা হয়তো অন্য কোন কারনে গিয়েছে।"4
-- ভাই আমার একাউন্ট বন্ধ, আমার মাথা ব্যাথা নেই, আপনার কষ্ট দেখে আমি কষ্ট পাচ্ছি। ইম্প্যাথির জন্য ধন্যবাদ। মাথা ব্যাথার ওষুধ খেয়ে নিন।
-- স্যার আপনি চাইলে আমি এখনই আপনার একাঊন্ট চালু করে দিতে পারি।
-- দরকার নেই। ভাই আমি নিজেও ব্যাংকে জব করি। আমার কাজ আছে।
-- "কোন ব্যাংকে স্যার?"5
-- সিটি ব্যাংকে।
-- স্যার আপনি চাইলে......
-- দরকার নেই।
--আমি আপনার ভালোর জন্যই...
-- আমার দরকারে আমি ফোন করবো।
-- "স্যার আমি ওই নাম্বার থেকে ফোন দিলে কি......" 6
-- ইন্টারনেট থেকে আর ফোন দিতে হবে না।
-- এটা কিভাবে সম্ভব। টুট টুট করে লাইনটা কেটে গেল।

আসুন এই কলটা একটু এনালাইসিস করি।
যেগুলো সন্দেহ করার মত সেগুলো " " মার্ক করেছি।
* ১ নং এ সে বলেছে আমার একাউন্ট বন্ধ, তাহলে লেনদেন হল কিভাবে?
* ২ নং এর আগে আমি ব্যস্ত আছি বলার পরেও সে কথা বলে যাচ্ছে, অথচ ব্যাংক গুলো আপনি ব্যাস্ত থাকলে কখন ফ্রী থাকবেন সেটা জেনে সেই সময়ে যোগাযোগ করে থাকে সাধারনত।
* ৩ নং এ সে প্রমান করতে চেয়েছে সে ডিবিবিএল এর, ব্যাংক সাধারনত তাদের হেল্প লাইন থেকেই ফোন করে থাকে, মিস কল দেয় না।
* ৪ নং এ সে প্রমানের জন্য মরিয়া হয়ে গেছে। কেননা তার ১৬২১৬ থেকে ফোন করা সম্ভব না।
* ৫ নং এ সে আমি কোথায় আছি সেটা জানতে চেয়েছে। কিন্তু ব্যাংক গুলো সাধারনত অপ্রয়োজনীয় প্রশ্ন বা ব্যক্তিগত প্রশ্ন করে না।
* ৬ নং এ সে আবার আমাকে অফার করছে, অথচ ব্যাংক গুলো সাধারণত এসকল ক্ষেত্রে তাদের হেল্প লাইনে ফোন করতে বলে রেখে দিয়ে থাকে।

তাই সচেতন থাকুন। কেউ ফোন করে তথ্য চাইলেই দিয়ে দিবেন না বা পিন নম্বর প্রবেশ করাতে বললেই করবেন না। মুখে না বলতে বলে যদি বলে প্রেস করতে তাও না। দরকারে আপনি কল কেটে নিজে কাস্টমার কেয়ারে ফোন করুন। ভুলেও কোন মোবাইন নাম্বারে ফোন করবেন না। ডিবিবিএল এর জন্য ১৬২১৬, সিটি ব্যাংকের জন্য ১৬২৩৪ বা বিকাশের জন্য ১৬২৪৭ এ ডায়াল করবেন। মিনিট ২ টাকা কাটুক কিন্তু আপনি নিরাপদ আছেন।
এসএমএস এসেছে টাকা যুক্ত হয়েছে, ব্যালেন্স চেক করুন। কেউ ফোন করে টাকা ফেরত চাইলেই দিয়ে দিবেন না। সম্ভব হলে সরাসরি দেখা করে টাকা দিন।
সতর্ক থাকুন। নিরাপদ থাকুন। ভাল থাকুন।

লেখাটি এখানেও প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×