দিকে দিকে রটে গেছে
চাটুকারিতার ভাত বড়েছে
তাইতো সবাই চাটতে নেমেছে
চাটাচাটিতে তীব্র স্বাদ পেয়েছে।
কেউ পা চাটছে, কেউ গাল
কেউবা উদৃত সাবালিকার ঠোট
চাটাচাটিতে সবাই ব্যস্ত
ভুলে যাচ্ছে আপন অস্তিত্ব।
তুমি প্রগতিশীল?
তোমাকে চাটতে জানতে হবে
না জানলেও শিখতে হবে
কি বললে! রুচিতে বাধে
তুমি প্রতিক্রিয়াশীল
তোমার জিহ্বা টেনে ছিড়ে ফেলা হবে।
যে জিহ্বা চাটতে জানে না
সেই জিহ্বা কখনই কথা বলতে পারবে না।
তোমার মোলিক অধিকার কেড়ে নিচ্ছে
স্বাধীনতা খর্ব হচ্ছে, গণতন্ত্র হরণ হচ্ছে?
হলে হোক, ওসব নিয়ে ভেবে কি হবে
যে বিষয়টা মাথায় রাখতে হবে
তা হল, চাটতে জানতে হবে।
বিষাক্ত ঠোট, অথবা নষ্ট শরীর
ধুলিমাখা চরণ অথবা রক্তের কালি
কাদামাখা পাপিষ্ট দেহ অথবা
মনবতা ধর্ষণকারী যৌনাঙ্গ
তোমাকে চেটেই পরিষ্কার করতে হবে।
মনে রাখবা, রাষ্ট্রে তারাই মুখ্য
যারা চাটাচাটিতে দক্ষ।
কি বললে? তুমি চাটতে জানোনা
তোমার ঠোট কাটা! তোমার এত সাহস?
মাথা উচু করে বলো
চাটাচাটির চটি কথা বাদ দিয়ে
মূল্যবোধের মূলে নেমে আসো।
তবে শুনে রাখো,
শাসন্ত্রের ঐ শিকল তোমার জন্যে
তোমার কাটা ঠোঁট সিলাই হবে
শোধনাগার নামে কালগহ্বরে বন্দি হবে
রাষ্ট্রদ্রোহিতার আখ্যা পাবে।
তুমি কি দেখতে পাওনা
রাষ্ট্র ভেসে যাচ্ছে লালার স্রোতে।
জেনে রেখো, যদি তুমি চাটতে জানো
তবে তোমার জন্যই রাষ্ট্রের সকল দ্বার উন্মুক্ত,
চাটাচাটির চাটুতা ছাড়বে তো
দাতেল কামড়ে মরবে।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৮ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



