শহর জুড়ে অশুভ ছায়া
নষ্টামির ভীরে অবৈধ ভালোবাসা।
হুডতোলা রিক্সায় ঘেঁষাঘেঁষি
নরম আলোয় দামী রাস্তোরায় হতাহাতি
প্রাইভেট সি এন জি তে চাপাচাপি
মিথ্যা প্রতিসূতিতে জোরাজুরি।
লিটনের ফ্ল্যাটে, খোলা পার্কে
রাস্তার ধারে ফুটপাতে,জ্যাম ঠেলা বাসে
চিপা গলিতে, উন্মুক্ত রাজ পথে
সঙ্গম লেগে আছে আনাচে কানাচে।
অথচো কুমারী হৃদয়ের খোঁজে
প্রেমিক ঘুরে পথে পথে
কোন এক রমণী ফিরবে
কবি প্রতীক্ষায় কুঞ্জ সাজিয়ে।
নগরীতে আজ প্রেমের মেলা
এই অসুস্থ ভালবাসাকে আমার সমবেদনা।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



