ঘৃণা
১৩ ই আগস্ট, ২০২১ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিন, আমাকে একটু খুঁচিয়ে নিন
নিন্দ কথায় জ্বীবায় রসদ
আর একটু জুটিয়ে নিন।
শব্দ গুলো তীক্ষ্ণ করুন
বাক্য জুড়ে কাঁটার খোঁচা
আর একটু দীর্ঘ করুন।
খুজুন, প্রণয় কালের কলঙ্ক গুলো
রাত্রি গুলো রগীন ভাবুন,
ওষ্ঠ ফাঁকে নেশার চালান!
আর একটু বাড়িয়ে বলুন।
ঢালুন- আর একটু বিষ ঢালুন
নিন্দ জিহ্বা বিষের রসে
আরো একটু মাখিয়ে রাখুন।
ত্যাক্ত কথায় অবোধ বুকে
তিক্ত ফলার আঘাত হানুন।
হানুন, বাঁকা চোখের হিংস্র নজর
হিংসা ভরা তীক্ষ্ণ নখে
আর একটু খুঁজলে দিন।
দেহ আমার শক্ত পুরু
এত অল্প বাণে খসবে না,
কালিমার ওই তক্ত পোষা
মাংস ভেদে বসবে না।
নিয়ম কানুন কাটা তার
শরীর টাকে বেঁধে রাখুন,
শাসনের ওই অস্ত্রাঘাতে
আমায় তবে বিদ্ধ করুন।
বদ্ধ ঘরে রইবো না
অশ্রু চোখে কাফন বেঁধে
সূর্যটাকে ডোরবো না,
খুলবো যত বন্দী তালা
ভাঙবো সব নিয়ম বাধা।
লাগুন- আমার পিছনেই লাগুন
অলস সময় কান কথায়
আধার খানি ভরিয়ে তুলুন।
আমার নিয়ে নিন্দ তেষ্টায়
আকুল ভরে তুষ্টি পান।
আপনাদের জন্য বড্ড মায়া হয়
চিরকাল-ই পিছনে রইলেন
পিছিয়ে পড়া জাতি।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন