somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালেবান সম্পর্কে কিছু প্রশ্ন?

১৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালীরা কখোনই বর্বর ছিলো না। তবুও ৪০ বছর পর রাজাকাদের ফাসির দড়িতে ঝুলিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করা হয়েছে।

যেখানে তালেবানরা সাধারণ মানুষ মারতেও দ্বীধা করেনি, তারা কতদিন রাজাকার সহ্য করবে? ইসলাম, দেশোদ্রহী বিশ্বাশ ঘাতকদের সর্ম্পকে কী বলে?

তালেবানদের নিয়ে আমার ধারণা ক্লিয়ার না। আমেরিকাই নাকি অস্ত্র দিয়ে তালেবানদের পুষত্ব। তাহলে তারা বীর যোদ্ধা কীভাবে হয়? যাদের হাতে লেগে আছে নিরীহ খুনের নেশা, তারা কতটুকু সভ্য হবে?

ধরে নিচ্ছি, তালেবানরা দেশপ্রেমী যোদ্ধা। যদি আমেরিকা তাদেত না পোষে, তাহলে সাধারণ জনগণের সমর্থন ছাড়া তারা কীভাবে ২০ বছর লড়াইয়ে টিকেছিলো? কিন্তু ৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবানের আফগান কতটুকু উন্নত ছিলো?

কিছুদিন আগে আমার মেইল এ একটি আমেরিকান মেয়ের মেইল এসেছিলো। মেয়েটা লিখেছিলো- সে একজন আমেরিকান আর্মী, বর্তমানে আফগানিস্তান আছে। সেখান কার অবস্থা ভালো না। সে জানেনা দেশে ফিরতে পারবে কীনা। সুতরাং সে তার জমানো কিছু টাকা আমাকে দিতে চায়। শর্তহল- 'টাকা গুলো আমি আমার দেশে খাটিয়ে যে লাভ পাব সেটা আমার, যদি মেয়েটা ফিরতে পারে তাহলে সে শুধু মূল টাকাটাই ফেরত নেবে।' মেয়েটা তা দুটো ছবিও পাঠিয়েছিলো। বলতে দ্বীধা নেই, মেয়েটা যথেষ্ট সুন্দরী। আমার কাছে স্ক্যাম মনে হচ্ছিল।

যেহেতূ আর্মী সর্ম্পকে আমার ধারণা খুবি কম, আমি মেয়েটাকে বলেছিলাম- তোমার রেজীমেন্ট অথবা ব্যাচ নাম্বার বল? তুমি কেন তোমার পরিবার কে টাকা না পাঠিয়ে আমাকে পাঠাতে চাচ্ছো? তোমার এমন কিছু ইনফিরমেশন বলো, যেটাতে প্রমাণ হয় তুমি স্ক্যাম না? তুমি যে এখন আফগানিস্তান আছো তার কিছু ছবি ফিয়ে প্রমাণ কর।
এরপর আর মেয়েটার কোন রিপ্লে আসেনি। তার কয়দিন পর শুনতে পেলাম আমেরিকা ফিরে যাচ্ছে। আশাকরি মেয়েটা ভালোভাবেই ফিরতে পেড়েছে, যদি এটা স্ক্যাম না হয়। তালেবানদের যত বর্বর মিডিয়া দেখাইছে ততটা বোধয় না। আল-কায়েদা লাদেন কিম্বা সাদ্দাম হলেও কি এত সহজে ছেড়ে দিত? নাকি, আমেরিকা আপোষ করেই তাদের পোষা দূর্বল তালেবানদের হাতে ক্ষমতা ছেড়ে দিলো। তাহলে কিন্তু তালেবানরা বীর দেশপ্রেমী যোদ্ধা হয়ে যায়না?

কিছুক্ষণ আগে একটা পোষ্টে দেখলাম, বাইডেন নাকি বলেছে- আল-কায়েদাদের মারতেই আমেরিকা আফগান দখল করেছিলো। আফগানদেত সভ্য করতে নয়। অতীতে আমেরিকা অনেক ভুল করেছে। ভবিষ্যৎ প্রেসিডেন্টদের যেন সেই দায় বহন করতে না হয় তাই সৈন্য ফিরিয়ে নিলো।

আল-কায়েদা মারতে আমেরিকার বিশ বছর সময় লাগল? এখন কি আল-কায়েদা সম্পূর্ণ নির্মূল হয়েছে? সোভিয়েত ভাঙার পড়েই কি পশ্চিমাদের ষড়যন্ত্রে ইসলাম উগ্রপন্থী এভাবে জন্মেছে? যেহেতু আমেরিকা অস্ত্র ব্যবসায়ী, তাই কি এই দায় তাদের উপরি বর্তালো? তাহলে কি আফগানে তাদের ব্যবসা শেষ, এই কারণেই নিজেদের গুটিয়ে নিলো?

-আমার বুদ্ধিকম, দয়া করে কেউ গালি দিবেন না।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:০০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×