somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি আর কোন দিন কথাই বলবো না!

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কি আর কোন দিন
সোজা হয়ে দাড়াতে পারব?
নাকি আজন্ম মাঝা ভাঙ্গা বৃদ্ধের ন্যায়
নত হয়ে হাড় কাপানো ভয়ে কাঁপবো!
আমাদের শিড়দাঁড়া কি
আর কোনদিন মাথা তুলে দাঁড়াবে?
নাকি ধ্বজ ভঙ্গের ন্যায় দেয়ালে দেয়ালে
খুজছি শেষ চিকিৎসালায়ের বিঙ্গাপন।
ক্রমবর্ধক এই জননী জন্মভূমির সোঁদা মাটির
ভিতর সেধিয়ে যাচ্ছি ঘিনঘিনে কেচোর মত।
আমাদের বুকে বুট, কপালে পা,
আমাদের চিরনিদ্রায়িত স্বপ্ন
ঘুমের ভেতর গুমড়ে ওঠে
আমরা তবু শব্দ করি না
ঠোটে ঠোট চিপে চেপে থাকি।
যেন- আমাদের ঠোট ভাষা ভুলে গেছে।
বৃথা রক্ত গুলো কি তবে মিথ্যা, কালির দাগ হয়েছে!
আমদের কণ্ঠ নালীতে আজ কোন শব্দ নেই,
আমরা নিস্তব্দতার শিকড়ে ভয়াল
শীতে জবু থুবু হয়ে আছি।
আমাদের আর্তনাদ কারো কানে পৌছায় না
আমরা ধ্বংশ স্তুপের উপড় দাঁড়িয়ে
আহাজারি করতেও ভুলে গেছি।

বুট আর বুলেটের শব্দে
কেপে উঠে আমাদের হৃদয়াঙ্গন;
রাষ্ট চেতিয়ে ধরেছে বন্দুকের নল
বসিয়েছে বুটের কড়া পাহারা
শব্দে কড়া নজরদারি,
আমরা কি আর কোনদিন কথাই বলবো না?
নির্বাসিত শ্লোগান, আটক রাজপথ,
আমরা ব্যার্থ রক্তের কালিমা থেকে ইতিহাস কে
মুক্তি দিতে পড়ে নিয়েছি পরাধিনতার শিকল।
বেচে থাকার বড় লোভ আমাদের।
তাই মৃত্যুর মুখে চুনকালি একে
বেচে আছি জীবনের গারদে।
বন্দি নিশ্বাশের স্বাদ আমাদের অতুলনীয়
বিদ্রোহী মৃত্যুর চেয়ে।

আর তা রণাঙ্গনে ভাড় গুলো
ঘোমটা ফেলে ক্ষেমাটা তুলে নাচছে,
আমারা হাসতেও পারছি না
আমাদের ওষ্ঠ থেতলে গেছে বায়োনটে।
সংসদের সংবিধান গুলোতে ধরেছে ইউপোকা,
বাক্য গুলো কামড়ে কামরে খাচ্ছে ।
আমাদের জীহ্বায় জড়তা, পায়ে বেড়ি
আমাদের মুষ্টিবদ্ধ হাত শিকলে বন্দি,
দুর্বদ্ধ খাচায় ডানা ঝাপটানোর
দূর্বিত্ত দুঃসাহস করি না।

ওদের খই ফোটানো জীহ্বায় রসালো কৌতুক
ওদের লাজ হীন ঠোটে ছলাকলা তৈরী,
ওরা নিত্য নতুন রসদের যোগানদাত্রি;
আমরা আহাম্মকের মত মেতে উঠছি
বিষাক্ত নির্বোধের রঙ্গনালিতে।

আমাদের পায়ের বেড়ি, ওদের ইমারতের নিরাপত্তা।
আমাদের এই শব্দ হীনতা, মুখ বুজে থাকা
চোখ সয়ে নেওয়ার প্রবৃত্তি ওদের ক্ষমতার প্রবৃদ্ধি।
হিংস্র হায়েনার মত লুটেপুটে খাচ্ছে
আমাদের জিরজিরে হাড়-মাংশ।
আমরাই যোগান দিয়ে যাচ্ছি ডায়েনের খাবার।
কুটনি ডাইনিটা তবু চোখ চেয়ে আছে
আমদের ঝলসানো রুটির আশে।
ক্ষুধার ঘর আমাদের
পুড়ে যাচ্ছে অনাহারী পেটের উত্তাপে,
বিলাশি ডাইটিং চার্ট অবহেলায় চেয়ে আছে
আমাদের শূণ্য হাড়ির বাসনকোসনে;
কী নিদারুণ অবজ্ঞায় আমরা সংসার পেতেছি
অবহেলিত পোকা-মাকড়ের মত।

আমাদের তবু পা বাড়ে না,
উন্মুক্ত রাজপথে মরিচা ধরছে,
আমাদের বেড়ি বাধা পা পথ চিনে না।
আমরা কি আর কোনদিন
পায়ে পায়ে পথ এগোবো না?

রাজপথ এমনি নিস্তব্দ পড়ে থাকবে?
বিল্পবী শব্দগুলে কারাগারে ধুকে ধুকে মরবে!
প্লে কার্ড আর ব্যনারে এমনি ছেয়ে থাকবে
রসবতী নারীর লাবন্য! যৌণ্য বর্ধক বিঙ্গাপন!
বুলেটের চোখে চোখ রাখব না?
আমরা কি আর কোন দিন চোখ মেলে তাকাবো না!

প্রতিবাদী মিছিল এমনি নিথর পড়ে থাকবে?
এমনি শাসনের ডরে শোষিত হব?
চায়ের কাপে আর বিপ্লবী শব্দ ফুটবে না?
ওষ্ঠ গরম হবে না উতপ্ত প্রতিবাদি বাক্যে?
আমরা কি তবে নিশ্বাশের দামে বন্দিত্ব কিনছি?
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×