somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল নির্জনে সেন্ট মার্টিন - St Martin's Island

০১ লা জুলাই, ২০২১ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাত্রার মাধ্যমে তৈরি হয় অভিজ্ঞতা। ইট-কাঠ কংক্রিটের জঙ্গল পেরিয়ে পাহাড় আর সমুদ্রের হাতছানিতে মানুষ পাড়ি দেয় দীর্ঘ পথ। নীল সমুদ্র আর নীলাকাশের মাঝে চুপচাপ দাঁড়িয়ে থাকা, প্রকৃতির সাথে মিশে যাওয়ার এই যাত্রায় কোন ক্লান্তি নেই। এ যেন এক অন্য জীবনের হাতছানি।





বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। যা টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।



video for the full documentary
পর্যটন মৌসুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যখন সমুদ্র মোটামুটি শান্ত থাকে তখন টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাত্রী পারাপারে ৬/৭টি জাহাজ চালু থাকে। এগুলোর মধ্যে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ এন্ড ডাইন, বে ক্রুজ ও গ্রিন লাইন উল্লেখযোগ্য। বাকি সময় সাগর বেশ উত্তাল থাকে তাই সে সময় ভ্রমণ করা নিরাপদ নয়। বেশিরভাগ জাহাজ টেকনাফ থেকে ছাড়ে, তাই যে কোনো জেলা থেকে সরাসরি টেকনাফ গিয়ে সেখান থেকে জাহাজ অথবা ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়াটাই ভালো। কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন যাওয়ার জন্য রয়েছে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ। এতে ছয় ঘণ্টার মত সময় লাগে। এছাড়া কক্সবাজার থেকে বাস, ভাড়া করা জীপ বা মাইক্রোবাসের করেও মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ যাওয়া যায়। যাত্রাপথে এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র দেখে মন ভালো হয়ে যায়। জাহাজে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। আসা যাওয়ার ভাড়া শ্রেণিভেদে ৫৫০-৮০০ টাকার মতো। টেকনাফ জেটি ঘাট থেকে প্রতিদিন সকাল ৯টা-সাড়ে ৯টায় সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এবং ফেরত আসে বিকেল ৩টা-সাড়ে ৩টায়।




বর্তমানে সেন্টমার্টিনে ১০৬টি ছোট বড় হোটেলসহ নানা স্থাপনা আছে। সূর্যাস্তের পর সৈকতের পাশে কিছু কিছু জায়গায় দোকান বসে যেখানে নানারকম বাহারি পণ্য পাওয়া যায়। রাতে প্রায় সব হোটেলে চলে মাছের বার্বিকিউ উৎসব।

প্রতিবছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে স্নোরকেলিং কিংবা স্কুবা ডাইভিং করা যায়। রেক্রিশনাল প্রশিক্ষণসহ একবার ডাইভিং খরচ পড়ে ৩৫০০ টাকার মতো। পূর্ব পাড়া, কোস্ট গার্ড অফিস সংলগ্ন ওশেনিক স্কুবা ডাইভ সেন্টার , ঢাকা ডাইভারস ক্লাব এবং কোরাল ভিউ রিসোর্ট এই অভিযান পরিচালনা করে থাকে।

প্রতিটি পথের আছে গল্প। সেন্ট মার্টিনের সৈকত ধরে হেঁটে যেতে যেতে মনে হয় এই দ্বীপ যেন শেষ হওয়ার নয়। পায়ে এসে আছড়ে পড়ে দূর সমুদ্রের ঢেউ। যেন ঢেউয়ের পিঠে বার্তা লিখে পাঠিয়েছে গভীর সমুদ্রে থাকা কোন নাবিক, হে পথিক নীল নির্জনে তোমায় স্বাগত জানাই।



সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২১ বিকাল ৫:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×