
ফিল হিউজকে তাড়াহুড়ো করে একটা মেইল টাইপ করতে দেখলেন মাঞ্জারুল ইসলাম রানা।
বললেন এত তাড়া কিসের ফিল? কাকে মেইল করছো?
ফিল ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বললেন,
আরে আজকের ডেটটা ভুলে গেলে?? গতবছর ওই পুচকে অ্যাবটের বাউন্সারেই তো সোজা এপারে এসে পৌছালাম, অবশ্য ওরই বা কি দোষ বলো?
ক্রিকেটের জিউস যে খুব করে চাচ্ছিলেন তোমাদের ক্রিকেট দলে আরেকটা ওপেনার যোগ দিক। এখন জিউসকে মেইল করছি আজকে দিনটা যেন আমাকে ছুটি দেন, বেঁচে থাকলে হয়তো ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে আমার বন্ধু ওয়ার্নারের সাথে আজকে ওপেনিংয়ে নামতাম! কিন্তু কি আর করার??
খেলতে তো আর পারব না!
খেলাটা দেখেই আসি। না গেলে বড্ড অপরাধ হয়ে যাবে যে! ওই যে ওয়ার্নার প্রতিটা সেঞ্চুরি করার পর লাফিয়ে আকাশ ছুতে চায়,ছলছল চোখে আকাশের দিকে তাকায়। আর মনে মনে বলে 'ইটস ফর ইউ মেইট!হিউজি।
রানা বলে উঠল,আরে তুমি তো খুব ইমোশনাল দেখছি! যদিও তুমি এখানে নতুন। মাত্র তো একবছর হল তুমি এলে।
আমি এখানের ক্রিকেট দলের মেইন স্পিনার হিসেবে খেলি প্রায় ৮ বছর ধরে।
আস্তে আস্তে তুমিও আমার মত হয়ে যাবে,ইমোশন আর থাকবে না
ফিল! জানো? আমার দেশে বিপিএল হচ্ছে।
বেঁচে থাকলে আমি হয়তো সাকিব, তামিমদের মত আইকন প্লেয়ার হিসেবে খেলতাম কোন একটা দলের হয়ে,জাতীয় দলে খেলতাম আমার বন্ধু মাশরাফির মত সুপার সিনিয়র হিসেবে। কিন্তু ওই জিউস ভদ্রলোকের নজরে পড়ে গেলাম!
আমার বাঁহাতি স্পিনের জাদু,আর ফ্লাইটে মুগ্ধ হয়ে বাইক থেকে সরাসরি নিয়ে এলেন এখানে
হিউজ বললেন
এখানে তোমার ফ্লাইট বলে কতবার যে আউট হয়েছি! তারপরেই একটু খুশি হয়ে বললেন ছুটি কনফার্মড!
আমি যাই তাহলে।
রানা বললেন যাও, আমাকে স্যার ডন ব্র্যাডম্যান ডেকেছিলেন উনাকে নেটে বল করতে। গত দুই দিন আমার আর্ম বলে বোল্ড হয়ে রেগে আছেন!
*এই গল্পের শুরু আছে কিন্তু শেষ নেই,শেষটা যে যার মত কল্পনা করে মনের ক্যানভাসে বসিয়ে নিন।
ভালো থাকুক ফিল হিউজ,রানারা।
রানাদের ক্রিকেট দলটা ভারী হতে আরো বেশি সময় নিক
আজ থেকে কয়েক দশক পরে যদি কোন বাঁহাতি অজি ব্যাটসম্যানের হাটু গেড়ে বসে খেলা স্কয়ার কাটে বলটা তীরবেগে বাউন্ডারীর দিকে ছুটছে তাহলে বুঝবেন হিউজি ফিরে এসেছে। ওই ব্যাটসম্যানকে যদি বাংলাদেশী ছোট্ট এক বাঁহাতি স্পিনারের আনরিডেবল আর্ম বলে বোল্ড হতে দেখেন!কিংবা ফ্লাইট বলে বোকার মত উড়িয়ে মারতে গিয়ে আউট হতে দেখেন দেখেন তাহলে বুঝবেন আমাদের রানা আবার ফিরে এসেছে।তারা ফিরবেই! গ্রীক রুপকথার ফিনিক্সের মত #Stronger_than_Ever হয়ে।
লেখা -ইভান তানিন
ফেসবুক লিংক - Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




