এলিয়েন।।
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুপুরের ক্লান্ত হয়ে গাছের নিচে বসে ঝিমাচ্ছি। একটু চোখ লাগতেই দেখি এলিয়েনে আক্রান্ত পৃথিবী। কি বিশাল বিশাল চেহারার সব এলিয়েন। ওরা আবার যা বলছে সবই বুঝতে পারছি। দেখি যে চার দিকে নানা এলিয়েন দোকান, তাতে মানুষের মাংস ঝুলছে।পাশে একটা দোকানে লেখা এখানে মানুষ চচ্চড়ি, মানুষ কোর্মা,মানুষ কাবাব,মানুষ বিরিয়ানী সহ নানান পদের মানুষ মাংস পাওয়া যায়। কি কান্ড এলিয়েন লেখা তাও আবার বাংলায়! হঠাৎ এক এলিয়েন আমায় ধরে গলায় দড়ি দিয়ে টেনে সোজা এলিয়েন দলপতির সামনে হাজির । আমার দিকে তাকিয়ে খিক খিক করে হাসছে। কাঁচুমাচু করে বললাম এটা অন্যায় নিরীহ মানুষ দের নৃশংস ভাবে মেরে খাচ্ছেন দয়া মায়া নেই আপনাদের? এই কথা শুনে এলিয়েন নেতা হাসি থামিয়ে বললো, মানুষ! হাহাহাহাহা.... খিদে মেটানো ছাড়াও আনন্দ উৎসব হাতের নিশানা ঠিক করার জন্যও অন্য প্রাণীদের খুন করে আনন্দ নেয় এই প্রজাতি। মানুষ পৃথিবী গ্রহের সবচেয়ে উঁচু স্তরের শিকারী। তোদের শিকার করার কেউ ছিলনা। আমরা মানুষের চেয়ে উঁচু স্তরের শিকারী তোদের খাবো এটাই স্বাভাবিক।সবই খাদ্য খাদক সম্পর্ক । বলেই ইশারা করলো আমাকে জবাই করার জন্য। আমি তো মহা চিৎকার জুড়ে দিলাম কোপ পড়তেই ঘুম শেষ। জেগে বুকে হাত দিয়ে বুঝলাম হৃৎপিন্ড তখনো ধুকপুক ধুকপুক।। এবারের মতো বাঁচলাম বোধহয়।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন