কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে
বহুতল ভবন যেভাবে ভেঙে পড়ে ভুকম্পে ,
অথচ -একদিন নিখাদ- কনক্রিট ও সিমেন্টে-
গড়ে তোলা স্বপ্ন ।
কথা ছিলো-----
দীর্ঘ রজনীর স্বপ্ন হবে
লাল-ণীল,সবুজ-বেগুনি স্বপ্নগুলো হতে তৈরি হবে ফিনিক্স,
রঙের কারিশিমায় জীবিত হবে ভালোবাসার অঙ্গীকার ।
তারপর অনেকদিন ------
নিদ্রা-অনিদ্রায় তার উপস্থিতি
ছায়ারশ্মি আমার পশ্চাৎ -পাদদেশ।
''আমাকে একলা করে যেওনা,
আমার নিঃসঙ্গতা -আমার শুধরানো ,
তোমার জন্যই -এমনকি ভূল সিদ্বান্ত"
এখন আমি দানব হয়ে হাসতে থাকি---
কেঁদে উঠি নবজাতকের মতো ।
আমি নিস্পাপ থাকতে চাই প্রেম ভালবাসাহীন
অচেনা ধূ-ধূ ধূসরিমায় ।
আমাকে ফিরিয়ে নিয়ে এসোনা-প্রেম ভালবাসা সমেত--
জান্নাতের উর্বর ঠিকানায় ......////


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


