ঘটনাটি ৪ বছর আগের। ছেলেটি আর মেয়েটি একি কলেজে বিজ্ঞান বিভাগে পড়ত। মেয়েটি দেখতে সুন্দরি ছিল, একটু অহংকারীও ছিলো বৈকি। ছেলেটি পছন্দ করত মেয়েটিকে। কলেজে ছেলে- মেয়েদের ক্লাস হত ভিন্ন ভবনে। প্রায়সময় মেয়েটি ক্লাস থেকে বেরোলে ছেলেটি তাকে দেখামাত্র বেরিয়ে যেত। মেয়েটি বুঝতে পেরেছিল ছেলেটি তাকে পছন্দ করে, কিন্তু তেমন একটা পাত্তা দিত না। হয়তোবা ছেলেটি দেখতে তেমন স্মার্ট ছিল না বলে!! একদিন ছেলেটি মুখ ফুটে বলে ফেলল, ‘তোমাকে আমি খুব পছন্দ করি’ কিন্তু মেয়েটি তাকে ফিরিয়ে দিল। অতঃপর যা হয় ছ্যাকা খেয়ে ছেলেটি কেমন নিজেকে গুটিয়ে নিল।
২ বছর পরে। ছেলেটি সিলেট মেডিক্যালে চান্স পেল।
ঘটনাটা আমার এক বড় ভাইয়ের জীবনে ঘটেছিল। তারপরে কি ঘটেছিল তা না জানলেও চলবে। কারন আমি যা বলতে চাই তা বলতে ঘটনার পরবর্তী অংশ বলার দরকার নেই।তাছাড়া আমি অতিরিক্ত বাক্যব্যয় পছন্দ করি না!!!!
প্রথমে চটপট বার্তাটা দিয়ে নি ঃ “মেয়েদের পেছনে দৌড়ীও না, এমন কিছু করো যাতে মেয়েরাই তোমার পেছনে দৌড়ায়।“
এখন প্রশ্নটি হলঃঃ মেয়েরা এমন কেন হয়।?? ভালবাসাকে দূরে ঠেলে দ্যায় আবার নিজেরাই সেই ভালবাসাকে খুজে ফেরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



