
ভাই,মজা শুনবি?
কি??
বিএনপি ক্ষমতায়,বিএনপির সমালোচনা করলাম! ধর শালারে,রগ কাট,সাহস কত বড়,আইছে সমালোচনা *দাইতে!!
আওয়ামীলিগ ক্ষমতায়,আওয়ামীলিগের সমালোচনা করলাম! ধর শালারে,গুম কর,আইছে সমালোচনা *দাইতে!!
ফেসবুকে প্রধানমন্ত্রীর কাজের সমালোচনা করলাম,ধর শালারে,জেলে ঢুকা,আইছে সমালোচনা *দাইতে!!
আজিবব!!! মাথামুণ্ডু কি বকতেছিস! বাংলাদেশ গণতান্ত্রিক দেশ,এ দেশে ফ্রিডম অফ স্পিচ আছে,এ দেশে দেশপ্রেমিকের অভাব নাই।
হু,ধর শালারে!
আবে সালে কুত্তে,কি ধর ধর করিস! সকালে উঠতে হবে,২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিমু।
কেন?
আরে বেটা,ভাষা দিবস,সালাম,বরকত,জানস না দেখি কিছুই! ও আচ্ছা। ভাষা সৈনিক মতিনের নাম বললি নাযে!
হু ইজ হি?? দাড়া একটু,জানুকে ফোন দিয়ে বলি,"বেবি কালকে ২১ফেব্রুয়ারি কোথায় ঘুরতে যাবো??ওই, গানটা জোশ না! " ও বেবিডল মে সোনেদি "!!
ঘুমায়ে গেছিস? জানিস,বাংলাদেশে রাজনীতিকরা জনগণের রাজনীতি করে! আরে সত্যিই তাই,দেখছিস না,পেট্রোল বোমায় সাধারণ মানুষ মরে,পদ্মা সেতু বানাতে সরকারি কর্মচারীরা একদিনের বেতন সরকারকে দিয়ে দেয়! রাজনীতিকরা নীতির রাজা,তাই তো তারা তাদের নীতিমতে জনগণকে রাজনীতির মোহরা বানায়,প্রতিনিয়ত!! তুই বুঝবি না ম্যান,বসে বসে রাশি দেখ,ইন্ডিয়া-পাকিস্তান নিয়ে নিজেই যুদ্ধ কর!
ঘুমায়ে গেলি? আসল মজাটাই তো শুনলি না!! দেশের ভাল চাও,মানুষের ভাল চাও?? খাড়া তুই,দেশের ভাল করা ছুটাইতেসি,মর সব! তো কি হইসে,তুই চৌকস অফিসার!তো কি হইসে,তুই বাংলা ভাইয়ের মত জংগীরে মারছিস,তুই বেচে থাকলে আমাদের বিপদ,মর তুই!!!
আমরা তোমাদের ভুলবনা,চল ফেসবুকে কভার ফটো টাঙাই,বিডিআর বিদ্রোহে আমরা শোকাহত,এটা দেখাতে হবে না!!!
আমার কথা শেষ হয় নাইতো! বিডিআর বিদ্রোহ কেন হল, কি মনে হয় তোর?? খবদ্দার,ফ্রিডম অফ স্পিচ আছে তো কি হয়েছে,একদম মুখ বন্ধ,খবদ্দার!!
পুনশ্চ: ফেসবুক,ব্লগে এসব কি লেখলিরে ভায়া! লেখাটা তো অনেকের চোখে পড়ে গেছে,বাইরে যাবি কেমনে,দেখলেই গণধোলাই দিবে নাইলে রগ কাটা তো শিওর!!! বাসায় থাক! ওইই,সাইরেনের আওয়াজ আসতেছে,পুলিশ এলো বলে,তোর গুম হওয়া আর ঠেকায় কে!!
ধুরর বেটা,বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ আছে তো! চল কভার ফটো টাঙাই," আহ,আমি মুক্ত স্বাধীন"
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



