somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন কাটলো আজকের ঈদের দিন!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইফের ফার্স্ট গিফট,মানে জীবনের প্রথম উপহার!! এক কথা দুইভাবে কেন বললাম জানি না, হয়তোবা ফিলিংসটা অন্যরকম,তাই রিপিট হয়ে গেছে অটো। উপহারটা এমন কারো কাছ থেকে এক্সপেক্ট করি নি! মোটামুটি ভাবে সাপে নেউলে সম্পর্ক তেনার সাথে আমার! সেই তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই যখন পান্জাবিটা আমার সামনে রেখে চলে গেলেন,তখন একটু কেমন কেমন জানি লাগছিল,সেটা কোন ভাবেই অস্বস্তি ছিল না,বরং ছিল চাপা উচ্ছাস! অপ্রকাশ্য সেই উচ্ছাস কিন্চিত বিরক্তিতে রুপ নিল সকাল বেলা পান্জাবিটা গায়ে চাপানোর পর! ভাইয়ের বদৌলতে বাউন্ডুলে আমি হাজারের উপরে পান্জাবি গায়ে চাপিয়ে আমার ৪০০ টাকার পান্জাবির সাথে তেমন তফাত খুজে পেলাম না। :/ ভাইয়ের গম্ভীর চেহারার সামনে নকল হাসি দেখিয়ে মনে মনে আমি হিসেব কষছিলাম,এই হাজার টাকা যদি ভাই আমায় সালামী দিত,তাহলে কি কি করতাম আমি?? ভেবে দেখলাম,মাস শেষে হাজার টাকা পকেটেই থেকে যেত,কারন টাকা খরচ করার জায়গা খুজে পাই না আমি কখনোই!! :3 তারপরেও পকেটে হাজারের উপর টাকা থাকা সেইই ভাবের বিষয়,ভাব দেখানোর জন্যে হলেও টাকাটা পেলে ভাল হত! ভাইয়ের গম্ভীর চাহনি দেখে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ঈদগাহের পথে হাটা দেওয়াই শ্রেয় মনে হল,তৎক্ষণাৎ!


ভাইয়ার গম্ভীর চাহনি বুঝলেও গরুর ছলছল চোখের কাছে ধোকা খেতে হল আমার! গরুর শক্তির অবহেলার মাশুল পেতে হল পায়ে গরুটার শিঙের গুতো খেয়ে! ৭ জন ধামড়া ধামড়া আমরা বহু কসরতে গরুটাকে যখন মাটিতে শোয়ানোর চেষ্টায় ব্যস্ত ছিলাম,ঠিক তখনই কোন এক ফাকে গরু তার ভালোবাসার চিহ্ন রেখে গেল আমার শরীরে!!!!
,
ভাইয়ের উপহার,ভাইয়ের গম্ভীর চাহনি,গরুর মায়াবী চাহনি,গরুর শিঙের গুতো!!
আহ ঈদ,উহহ ঈদ!
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×