মাত্র কয়েক বছর পেছনে ফিরলেই একটা চিত্র চোখে ভাসে। স্বামী বিদেশে। বউ মিস কল দিচ্ছে। একটু পরেই স্বামী কল ব্যাক করছে।
এখন আর এ চিত্র দেখা যায় না। ভাইবার, হোয়াটস এ্যাপ, ইমু আর ফেইসবুকের অডিও ভিডিও কল এসব স্মৃতি ধুয়ে মুছে নিয়া গেছে গা
যাইহোক, এ দেশে এসব অডিও ভিডিও কলের মুল সুবিধাভোগী কারা জানেন? আমাদের এক কোটি প্রবাসী।
এই এক কোটি প্রবাসী কল বাবদ যেই টাকা সেইভ করে, তা কি এ দেশে রেমিট্যান্স হিসেবে আসে না? তাইলে মুল সুবিধাভোগী কে? এই দেশ।
দেশে থেকে আপনি আমি কিন্তু কষ্ট করে ফ্রি ভয়েস কলের এবরো-থেবরো ভয়েস শুনতে খুব একটা যাই না।
ফ্রি ভয়েস কল বন্ধ করার আগে আল্টিমেট লাভ-লোকসান ভেবে দেখা আবশ্যক।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



