প্রিয় মানুষটির ফোনে ওয়েটিং পাওয়ার পর একটাই প্রশ্ন "কার সাথে কথা বলেছিলে"?
কথাটা সাধারন হলেও অপর পাশের সেই প্রিয় মানুষটি কিভাবে গ্রহন করবে তা হচ্ছে মূল বিষয়।
অনেকে ভাবে 'তুমি আমায় সন্দেহ করছো? অনেকে বা মিছে মিছি অভিমান করে বসে থাকে।
আবার যদি জিজ্ঞেস না করতো , তাহলে সে ভাবতো আমার প্রতি তার ভালোবাসার কমতি আছে,আমাকে কেয়ার করে না।
--
একটা সম্পর্কের মানে হলো প্রতিটি মূহূর্তে তাকে বুঝানো তুমি কতটা চাও তাকে,কতটা ভালোবাসো তাকে।
সে তো বলবেনা তুমি আমায় আকাশের চাঁদ টা এনে দাও। হয়তোবা দুই একটা আবদার করবে যে, 'কোনো ছেলে/মেয়ের সাথে কথা বলবেনা,আমি ব্যাতিত অন্য কারো সাথে চ্যাটিং করবে না, রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করবে, ইত্যাদি ইত্যাদি।
আর হ্যা ,জনাব/জনাবা>>>
সারাদিন মুখ দিয়ে I Love You বললেই তার প্রতি ভালোবাসা প্রকাশ পায়না , ভালোবাসাটা সে এমনিতেই বুঝে নিতে পারবে, সেটা আজ না হোক কাল।
#বেছে থাকুক সকলের সত্যিকারের ভালোবাসা গুলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



