'প্রভা আমার লক্ষ্মী বউ' - ধন্য অপূর্বর ভালোবাসা !!
০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রভা-রাজিব-অপূর্ব এই সমদ্বিবাহু ত্রিভুজটি সাম্প্রতিক বাংলাদেশে সবচে আলোচিত বিষয়। প্রভা যখন অপূর্বকে বিয়ে করলেন তখন রাজীবের সঙ্গে থাকা কিছু একান্ত মুহুর্তের ভিডিও ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের তরুণ প্রজন্ম এমন কি প্রভার বন্ধু-বান্ধব এবং তার আত্মীয় স্বজনরাও সেই ভিডিও দেখার কৌতুহল নাকি দমাতে পারেনি।
প্রভার ভিডিওগুলো দেখে অনেকে চৌদ্দপাটি দাঁত বের করে হেসে বলেছিলেন, অপূর্ব-প্রভা সংসার করতে পারবে না। উপরন্তু প্রভার দেশে থাকাই কষ্টকর হয়ে যাবে। কিন্তু নিন্দুক এবং সন্দেহবাতিক লোকদের ধারণা ভুল প্রমাণ করে প্রভা সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে বেড়াচ্ছেন কুছ পরোয়া নেহি স্টাইলে। সেদিন দেখলাম, সবার সামনে দিয়ে দুই বান্ধবীর সাথে খিলখিল করে হাসতে হাসতে প্রভা চ্যানেল আই -এর অফিসে ঢুকছেন।
আর অপূর্ব? যারা মনে করেছিলেন, অপুর্ব প্রভাকে নিয়ে সংসার করবে না তাদের জন্য একটি হতাশার খবর আছে। আজকের দৈনিক ইত্তেফাকের সঙ্গে এক সাক্ষাতকারে অপূর্ব স্বীকার করে নিয়েছেন ওগুলো প্রভার ভিডিও এবং তিনি বলেছেন, প্রভা তার ঘর আলো করা লক্ষ্মী বউ। প্রত্যেক মানুষে কিছু অতীত থাকে। প্রভারও ছিল। তাই ওসব নিয়ে তিনি মাথা ঘামাতে চান না। একটি সুখের সংসার গড়ে তুলতে চান। ধন্য এই ভালোবাসা। ক্ষমাই মহান গুণ -কথাটি প্রমাণ করে অপূর্ব যদি সংসার করতে পারেন তবে তা একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ইত্তেফাকে দেয়া
অপূর্বর সাক্ষাতকারটি পড়ুন এখানে ।
প্রভা-অপূর্বর সংসারে শান্তি কামনা করছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন