পেপ্যাল আসছে বাংলাদেশে! ইয়াহু!!
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই খবরটার জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম। বিভিন্ন সময়ে পেপ্যালের অ্যাকাউন্ট খুলতে গিয়ে যখন দেখি কান্ট্রি লিস্টে বাংলাদেশের নাম নেই তখন কান্না রাখার জায়গা পাই না। ভারতের ভূয়া ঠিকানা ব্যবহার করে একবার একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলেছিলাম। একটা ওয়েবসাইট থেকে আয় করা ২৫ ডলার সেই অ্যাকাউন্টে জমা নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য কয়েকদিন পর পেপ্যাল দেখি অ্যাকাউন্টটি জব্দ করেছে। তার মানে আমার ২৫ ডলার মাঠে মারা গেল!

পরে অন্যান্য দেশের নাম ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট খুলেছিলাম। কিন্তু প্রতিবারই ঠকতে হয়েছে। তাই অপেক্ষায় ছিলাম কবে পেপ্যাল বাংলাদেশে আসবে। আজকের ইত্তেফাকে একটা নিউজ দেখলাম যে পেপ্যাল বাংলাদেশে তার সার্ভিস চালু করতে রাজি হয়েছে। বেশ কয়েকটা দিন ধরে বিভিন্ন ব্লগে গুজব রটেছিল যে পেপ্যাল বাংলাদেশে আসতে পারে। কিন্তু ইত্তেফাকের মতো পত্রিকায় খবরটা দেখে আশ্বস্ত বোধ করলাম যে পুরোটাই গুজব নয়।

মূল খবরটা পড়তে পারেন
এখান থেকে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন