somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘হার্ডলাইনে’ সরকার, নেমেছে বিজিবি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1হরতালের নামে জামায়াতে ইসলামীর অপতৎপরতা কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


এদিকে দেশজুড়ে আন্দোলনের মধ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং এক ব্লগারকে হত্যার পর রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীতে বিজিবি সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের চাহিদায় পুলিশের কাজে সহায়তার জন্য রাজধানীতে বিজিবি সদস্যদের নামানো হয়েছে।”

অন্য জেলাগুলোতে বিজিবি নেমেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আপাতত হয়নি। তবে চাইলে তাও মোতায়েন করা হবে।

যুদ্ধাপরাধের অভিযোগে নিষিদ্ধের দাবি ওঠার মধ্যে জামায়াত সোমবার হরতাল ডেকেছে।

‘যুদ্ধাপরাধীদের রক্ষার’ এই হরতাল প্রত্যাখ্যানের আহ্বান দেশবাসীকে জানিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

তাদের আহ্বানে সাড়া দিয়ে পরিবহন মালিক সমিতি এবং দোকান মালিক সমিতি বাস চালানো ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানও খোলা থাকবে।

যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে আন্দোলন থেকে গত কয়েক মাস ধরে পুলিশের ওপর হামলা ও সড়কে গাড়ি ভাংচুর চালিয়ে আসছে জামায়াত।


জামায়াতে ইসলামীর ডাকা হরতালের আগের দিন বুধবার রাজধানীর শাহজাহানপুরে একটি গাড়িতে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা।
সোমবারের হরতালের আগের দিন রোববার আইন প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আগামীকালের (সোমবার) হরতালে সরকার জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। নতুন প্রজন্ম নির্দেশ দিয়েছে, আমরা হার্ডলাইনে যাচ্ছি।”
জামায়াতকে নিষিদ্ধ করা এখন গণদাবি বলেও উল্লেখ করেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে।

ওই কর্মসূচি থেকে জামায়াত নিষিদ্ধের দাবি তোলা হলে রোববার সংসদে ট্রাইব্যুনাল আইন পরিবর্তন করে যুদ্ধাপরাধী সংগঠনের বিচারের বিধানও যোগ করা হয়।

“জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা এখন ঘোষণার ব্যাপার,” বলেন আইন প্রতিমন্ত্রী।

পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা রোববার আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

‘জামায়াত আইনের শাসনে বিশ্বাস করে না’ দাবি করে শফিক আহমেদ বলেন, “এই দল সন্ত্রাসী দল। সংবিধান অনুযায়ী এই দলকে নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সরকার চেষ্টা করছে এ দলকে নিষিদ্ধ করার জন্য।”

জামায়াতকে নিষিদ্ধ করার জন্য ২০০৯ সালে একটি রিট পিটিশন হয়েছে জানিয়ে শফিক আহমেদ বলেন, সরকার বিশ্বাস করে যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে না তাদের রাজনীতি করার অধিকার নেই।

পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা জামায়াত-শিবিরের আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠানে সরকারিভাবে প্রশাসক নিয়োগের দাবি জানান।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×