somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরাষ্ট্র মন্ত্রীর বিদায় কি আসন্ন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা : স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের বিদায় এখন সময়ের ব্যাপার বলে রাজনীতি সংশ্লিষ্টগণ মনে করছেন। সাম্প্রতিককালে দেশব্যাপী জামাত-শিবিরের তান্ডব এবং ইসলামী দলগুলোর বিক্ষোভ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে না পারা, মন্ত্রণালয়ের সকল ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা, বিভিন্ন মহল থেকে মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বিতর্কিত ভূমিকার অভিযোগে, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দূর্ব্যবহার, দলীয় নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করার মতো হাজারো অভিযোগ তার বিরুদ্ধে। ফলে তাকে নিয়ে সরকার পুরো অস্বস্তিতে রয়েছে বলে জানা গেছে।

সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, মহীউদ্দিন খান আলমগীরের সঙ্গে ক্ষমতাশীন দলের কোন স্তরের নেতৃবৃন্দের সুসম্পর্ক নেই। তার নিজ মন্ত্রণালয়েও তিনি বন্ধুহীন। তিনি এককভাবে ক্ষমতাকে এমন ভাবে কুক্ষিগত করে রেখেছেন যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সামসুল হক টুকুর অফিসে বসে চা সিঙ্গারা খাওয়া ছাড়া তেমন কোন কাজই নেই।

মহাজোট সরকারের গত চার বছরে যেসকল শীর্ষ পুলিশ কর্মকর্তা অনেকটা স্ব-উদ্যোগী হয়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যেতেন তারা সকলেই হাত গুটিয়ে বসে আছেন কেবল মাত্র মন্ত্রীর বাড়াবাড়ির করণে। কর্মকর্তাদেরকে মূল্যায়নতো দুরের কথা, অধিকন্ত সিনিয়র কর্মকর্তাদেরকে জুনিয়ারদের সামনে ধমকা ধমকি একটি নিত্য নৈমত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। ফলে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীতে চাপা উত্তেজনা বিরাজ করছে।

মন্ত্রী পর্য়ায়ের একজন লোক হয়ে সম্প্রতি তিনি যে একটি ব্যাংকের মালিক হয়েছেন তা নিয়েও সরকারের সর্ব মহল থেকে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন। এই সমালোচনার উত্তর দেবার মতো যুক্তিগ্রাহ্য বক্তব্য প্রদান করা যাচ্ছে না কিংবা জনগণকে বিশ্বাস করানো যাচ্ছে না।

মন্ত্রী হবার পর তিনি বিভিন্ন কারণে এবং কথায় কথায় রাগ হয়ে যাচ্ছেন এবং প্রায় সকলের সঙ্গে দুর্ব্যবহার করছেন। দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা তার রুমে ঢুকতে পারে না। অন্যদিকে অচেনা অজানা লোকদের ভীড়ে তার সরকারী অফিসে ও বাসা পরিপূর্ণ থাকে। বিশেষ করে যুব মহিলা লীগের নেত্রীদের অভিযোগ সীমাহীন। তাদের বক্তব্য, মন্ত্রী মহোদয়ের রুমে সবসময় অজানা ললনাদের ভীড় লেগেই থাকে। মন্ত্রী সেই সব ললনাদেরকে এতো আদর আপ্যায়ন ও খাতির করেন যে নিজেদেরকে খুবই ছোট মনে হয় এবং ক্ষেত্র বিশেষ অপমানিত বোধ করি ।

বিভিন্ন মহল থেকে হাজার হাজার অভিযোগের পাহাড় জমা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে। সরকারের উচ্চ পর্যায় থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। ফলে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। - See more at: Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×