somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেড ফর স্টুপিডস অ্যান্ড ওয়ার্কস অন ফুলসঃ সুগন্ধির বিজ্ঞাপনে অপবিজ্ঞান

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুরুষের একটা সুগন্ধির বিজ্ঞাপনে দেখলাম একজন মেয়ে সেলস উয়োম্যান বলছে, “ছেলেরা কি জানে মেয়েরা কেমন গন্ধ পছন্দ করে?” এটা শুনে মনে হতে পারে সব মেয়েই পুরুষের গায়ে একই ধরণের গন্ধ পছন্দ করে।

অনেক দিন থেকেই পুরুষের সুগন্ধির বিজ্ঞাপন গুলোতে দেখছি মোটামুটি এই একই থিম ব্যবহার করা হচ্ছে। থিম টা হচ্ছে, পুরুষ একটা বিশেষ ব্রান্ডের সুগন্ধি ব্যবহার করছে আর সেই বিশেষ সুগন্ধির আকর্ষণে দলে দলে ললনারা সেই ভাগ্যবানের পিছনে দৌড়াচ্ছে। কখনো আকাশ থেকে পরীরা নেমে এসে পাখা খুলে ফেলে মানবীর জীবন বেছে নিচ্ছে। এই বিজ্ঞাপনগুলোর মধ্যে সত্য আছে অর্ধেক আর অপবিজ্ঞান বাকি অর্ধেক। এই বিজ্ঞাপনের ফলে তৈরি হচ্ছে একটা ভ্রান্ত অবৈজ্ঞানিক ধারণা।

এই বিজ্ঞাপনগুলোর বিজ্ঞান হচ্ছে যে, পুরুষের গায়ের গন্ধ নারীদের আকর্ষণ করে। কিন্তু কেন? কারণ পুরুষের গায়ের গন্ধ তৈরি হয় তার ইমুনিটির প্যাটার্ন বা রোগ প্রতিরোধের ক্ষমতা অনুসারে। যেহেতু একেক পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেক রকম তাই তাঁর নিজস্ব শরীরী গন্ধও ভিন্ন ভিন্ন। নারীদের কাছে সেই গন্ধই আকর্ষণীয় মনে হয় যে গন্ধটি তাঁর পরিপুরক ইমুনিটির ধারক। তাঁর মানে সেই পুরুষই কোন বিশেষ নারীকে আকর্ষণ করবে যে পুরুষের সেই নারীর নেই এমন ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বংশপরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত করে দেয়া যায়, তাই এমন দুজনের মিলনে যে শিশুর জন্ম হবে সে বাবার কাছে থেকে এক রকম আর মায়ের মাছে থেকে আরেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে সব ধরণের রোগের বিরুদ্ধে দ্বিগুণ সুরক্ষা নিয়ে জন্মাবে।

যেহেতু একেক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেক রকম তাই, একেক নারীর একেক রকমের গন্ধ ভালো লাগবে। এবং কোন অবস্থাতেই সব নারীর একই গন্ধ ভালো লাগতে পারেনা। বৈজ্ঞানিক ভাবে এটা অসম্ভব।


বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে আমরা ভোক্তা, আর আমাদের মনোভূমি তাঁদের মুনাফার উৎপাদক, তাই চর দখলের মতো মনোভূমির দখল নিতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের অস্ত্র নিয়ে মরিয়া যুদ্ধ চালায়। মনোভূমির চর দখলের এই যুদ্ধটা অনেক জটিল এবং বন্ধুর তাই বিজ্ঞাপন নির্মাণে আইডিয়ার চমক দেখাতে হয়, সৃজনশীলতার ছাপ রাখতে হয়।

এই জটিল যুদ্ধে জয়ী হতে গিয়ে তথাকথিত সৃজনশীলতা বিজ্ঞাপনগুলিকে অনেক উচ্চকিত করে দেয়। বিজ্ঞাপনকে অনেক কিছুই বাড়িয়ে বলতে হয়, কখনো কখনো মিথ্যা বলতে হয়। সমস্যাটা হয় সেখানেই, কারণ আজকাল বিজ্ঞাপন শুধু পণ্যের গুনাগুন নয়; একটা জীবনদর্শন নিয়ে হাজির হয়। বিজ্ঞাপন শুধু নিজের পণ্যের প্রচার নয় বরং আমাদের পরিপার্শ্বকে নির্মাণ করে দিতে চায়। পুরুষের সুগন্ধির বিজ্ঞাপনগুলিও উদ্ভট আইডিয়ার আতিশয্যে একটা বিপদজনক আর অবৈজ্ঞানিক প্রচারণায় পর্যবসিত হয়েছে।

গবেষণা থেকে জানা যায়, প্রায় ৩০ শতাংশ দর্শক টিভিতে প্রচারিত অন্য অনুষ্ঠানাদির চাইতে বিজ্ঞাপন বেশি উপভোগ করে। এর কারণ সম্ভবত মডেলদের আকর্ষণীয় উপস্থাপনা। বিজ্ঞাপনের মডেল আজ আর শুধু পর্দার মডেল থাকেনা, সমাজের জন্য হয়ে ওঠে অনুকরণীয় আদর্শ! এভাবেই বিজ্ঞাপন ভোক্তার মধ্যে অনবরত ছড়িয়ে যায় এক ধরণের মনন কলুষ। আমাদের এখন আর যেন কিছুই অবশিষ্ট নেই, যেখানে ঢুকে যায় নি বিজ্ঞাপনের বলবান হাত; যা একই সাথে দখল করছে আমাদের মনোভূমি, দিচ্ছে বিজ্ঞানের ভুল ব্যাখ্যা আর কলুষিত করছে জন মানস।

শেষপর্যন্ত অপবিজ্ঞান নির্ভর সুগন্ধি গুলোর বিজ্ঞাপনের হাত ধরে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ তাঁর স্বাভাবিক প্রবৃত্তিকে নির্মূল করে দিচ্ছে। যে প্রকৃতিক নির্বাচন মানুষকে কোটি কোটি বছর ধরে গড়ে তুলেছে, গড়ে তুলেছে আমাদের প্রকৃতির সাথে লড়াই করার শক্তি, আর প্রজন্ম থেকে প্রজন্মে সেটাকে আরও শানিত করার জৈবিক স্বাভাবিক প্রবণতা, তুমুল আগ্রাসী এই বিজ্ঞাপনের দাপটের কাছে আমাদের সেই শক্তি অসহায় হয়ে পড়ছে।

আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গোল্লায় যাকনা কেন, মানুষের যৌন সুড়সুড়িকে কাজে লাগিয়ে মনোহরণ-বাণিজ্যের সাফল্যে নিশ্চিত মুনাফা আসলেই “সব কাফি”। বিজ্ঞান-ফিজ্ঞান এসব তো সবই ফালতু আলাপ।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×