যারা মা-বাবা হলেন বা হবেন, তাদের কাছে আমার একটা অনুরোধ :- অনুগ্রহ করে, নিজের সন্তানের সামনে কোনো প্রকার পারিবারিক কলহে লিপ্ত হবেন না কিংবা অনৈতিক কোনো কাজে যাবেন না।
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে:- আমার বন্ধু, আমার সাথে প্রবাস যাত্রা শুরু করে । যথেষ্ট মেধাবী এই মানুষটির বড় কিছু মানসিক সমস্যা ছিল যা বিশেষ কিছু মুহূর্ত প্রকাশ পেলেও ভিতরে ভিতরে একটা অসহনীয় কষ্টের মধ্যেই দিনানিপাত করত/করে সে।
বন্ধুটি যখন ওর সামনে বড় ধরনের কোনো Challenge দেখতো / কাওকে দেখত যখন "ঝগড়া বা মারামারিতে লিপ্ত" হতে/ নিজেকে যখন বড় একাকী ভাবতো :- তখন ওর সারা শরীর কাপতো, কোনো এক অজানা ভয়ে অনেক বেশি কাচুমুচু হয়ে পরতো, বুকের ধরপরানি বেড়ে যেত এবং নিজেই নিজ নিয়ন্ত্রনের বাইরে চলে যেত, চিত্কার করে উঠত, "আমাকে একটু সহযোগিতা কর, Please " বলে আর্তনাত করে উঠত।
ওকে সহযোগিতা করবার মানসিকতা নিয়ে যখন আগালাম তখন জানলাম পুরো ঘটনাটার পিছনের কারণটি কি:- খুব ছোটবেলা থেকেই ও এমন একটি পরিবারে বেড়ে ওঠে যেখানে এমন দিন খুব কমই ছিল যেদিনগুলোতে ওর বাবা-মা পারস্পরিক মারামারি বা ঝগড়া না করে অতিবাহিত করেছে, ঝগড়া হলেও দেখা যেত তারা একে অপরের সাথে কথা না বলে সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত করত, ওকে এমন অনেক ঈদও অতিবাহিত করতে হয়েছে যে ঈদ গুলোতে ওর বাবা-মার ঝগড়ার দরুন মা বিছানা ঘুমিয়ে অতিবাহিত করেছে আর নিজ ছেলেগুলো কিছু না খেয়ে ওই অবস্থায় মন বেজার করে দিন অতিবাহিত করেছে ।
আমার এই বন্ধু আজ মানসিকভাবে আগের চেয়ে অনেক উদ্যমী ও সাহসী (তবে ওই মুহূর্তগুলোতে ওকে আমি মাঝে মাঝে চিনিনা, মনে হয় ও অসহায় এমন একজন মানুষ যাকে আমি এই মুহুর্তেই দেখছি অজানা বেশে), কারণ ও ওর বাবা মা ছাড়া একাকী বাস করতে শিখেছে। আমি জানি, যদি ওর বাবা-মা জানত এই ব্যাপারটা তবে অবস্যই নিজেদের দোষী বলে বিধাতার কাছে ক্ষমা চেয়ে নিত।
আমার এই বন্ধুর জন্যে দোআ তো করবেনই,সাথে সাথে প্রতিজ্ঞা করুন যে আরেকটা "আমার বন্ধু" উপহার দিবেন না । মানসিক যন্ত্রণা এমন এক যন্ত্রনা যা সমাধান করবার অনুগ্রহ বিধাতাই রাখেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




