আপনার নবজাত সন্তানকে ক্ষুধার্ত দেখলে আপনি অবস্যই বিচলিত হবেন । আপনার পোষ্য বিড়াল, কোনো প্রাণী , পাখি বা গবাদি পশুকে ক্ষুধার্ত দেখলে আপনি অবস্যই তাদের দ্রুত / সময়মত খাদ্যের ব্যবস্থা করবেন :- ঠিক সেরকমভাবেই যিনি আপনাকে তৈরী করলেন আর বলা হয়ে থাকে "আপনার জন্যে যার ভালবাসা আপনার প্রতি আপনার মাসহ সমগ্র সৃষ্টিকুলের ভালবাসার ৯৯ ভাগেরও বেশি " তিনি আপনাকে অভুক্ত রাখবেন বা আপনার কষ্টের প্রতিদান দিবেন না , তা কি করে হয় !!
একবার মুসাকে (আ) একটি পাথরে আঘাত করে সূর্যের আলোবিহীন নিরেট পাথরের ভিতরে থাকা একটি পোকাকে উন্মুক্ত করে বলা হয়েছিল :- আল্লাহ তাআলা এরও রিজিকের ব্যবস্থা করে থাকেন । বলা হয়ে থাকে :- আপনার রিজিকের মিলিয়ন ভাগের একভাগও শেষ না করে আপনি যেমন এই দুনিয়া ছাড়বেন না , অনুরূপভাবে আপনার রিজিকের এক পয়সাও বেশি আপনাকে দেওয়া হবেনা ।
কিন্তু আজ অনেক মানুষকে দেখি:- তারা ( তাদের আচ্চাখাসা রিজিকের ব্যবস্থা থাকলেও) বাড়তি রিজিক নিয়ে চিন্তা করে, আর এই চিন্তাটা অনেক সময় তাদেরকে "অবৈধ" কাজ করতেও উত্সাহিত করে :- তবে পরিতাপের বিষয় হলো, ভিতরে যাহাই দেখা যাক, তাদের আচরণে "রিজিক দাতার প্রতি পূর্ণ আস্থা"র দেখা পাওয়া যায় না !!!
তারপরও:- আল্লাহ তাআলা বান্দার খবর তো রাখেন , তিনি তো জানেন যে "এত অভয় দেবার পরেও এই সৃষ্টিকুল হতশায় ভুগবে, মানুষকে বা কোনো বস্তুকে রিযিকদাতা হিসাবে মেনে নিবে !!", তাই, হতাশাগ্রস্থ না হবার জন্যও তিনি কিছু টিপস আমাদের দিয়ে দিয়েছেন ।
রিজিক বৃদ্ধিপাবার কিছু টিপস এই লিঙ্কে আছে , আপনার দরকারে দেখে নিতে পারেন : Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



