যখন একটু বুঝতে শিখলাম (স্কুলজীবন তখনো শুরু করিনি) :- পেপারের নায়কদের ছবি দেখিয়ে আব্বুকে বলতাম "আব্বু , আমি নায়ক হব !!" , আব্বুও অনুপ্রেরণা দিয়ে অভয় দিতেন ।
একটু বড় হয়ে :- আব্বুকে বললাম "আমি শিক্ষক হতে চাই ", বাসা থেকেও অনুপ্রেরণা দেওয়া হলো । এরপর মেরিনে ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রকাশ করলাম (পরীক্ষাও দিয়েছিলাম), BUET এর কম্পিউটার ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা প্রকাশ করলাম , শেষমেষ নামকরা এক পাবলিক ভার্সিটির ম্যাথ এ এসে তরী ভিড়লো । মন না মানায় পারি দিলাম বিদেশ , লক্ষ্য একটাই :- ইঞ্জিনিয়ার হয়ে দেশ মাতাবো !!
এই কিছুদিন আগে চিন্তা করলাম :- হতে হবে মিলিনিয়ার ( কোটিপতি ব্যবসায়িক :: ইঞ্জিনিয়ার-ফিঞ্জিনিয়ার বাদ) , দুনিয়া জুড়ে নিজের ব্যবসা থাকবে (এই ইচ্ছা যে এখনো নাই তাও না
আর এখন সবগুলো লক্ষ্যের আলটিমেট গন্তব্য একটাই :- জান্নাত !!!
নতুন সময়ে ও নতুনের প্রতিটি মুহুর্তে একজন মুসলমানের হোক জান্নাত একমাত্র লক্ষ্য ।
আর :- "মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত হতে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর মোমিন সেই ব্যক্তি যার থেকে মানুষ তাদের জান ও মাল সম্পূর্ণ নিরাপদ থাকে" । (তিরমিজি ও নাসাঈ)।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



