টিভিতে দেখলাম যোগাযোগমন্ত্রী হেসে হেসে বলছেন,"যোগাযোগমন্ত্রণালের তো কোনো দোষ নাই !! তিনি আরও বল্লেন, অর্থমন্ত্রণালয়ের নাকি বরাদ্দ পাওয়া যায় না ঠিকমতো" । নৌ পরিবহনমন্ত্রী ও সাবেক শ্রমিকনেতা শাহজাহান খান বল্লেন, বাস চালকদের দোষ নেই। এই লোকটাই কদিন আগে বলেছিলো ড্রাইভারদের পরীক্ষা ছাড়াই লাইসেন্স দিতে হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোঁয়ারের মতো সে বলছিলো ড্রাইভারেরা এক্সপার্ট, সে নাকি তা জানে। তাদের পরীক্ষা করার কিছু নেই !!! অর্থ মন্ত্রণালয়ের জোকার টা বল্লো, অর্থমন্ত্রনালয়ের বরাদ্দ ঠিকমতোই দেয়া হয়। তখন মনে মনে ভাবতে বসলাম, তাহলে ? দোষটা আসলে কার ? অনেকক্ষণ ভেবে মুখে হাসি ফুটলো, মনটা ভালো হয়ে গেলো। যাক, দোষটা তাহলে তারেক মাসুদ আর মিশুক মুনিরেরই। কি দরকার ছিলো মানিকগন্জ যাওয়ার ? কি দরকার ছিলো বিবিসি আর রিয়েল নিউজ ছেড়ে মাটির টানে এই কুকুরের দেশে ফিরে আসার ? এসেছোই যখন তখন এখানে যা করতে হয় তাই করো, যেভাবে চলতে হয় সেভাবেই চলো , যা নিয়তিতে থাকার কথা তাই মেনে নাও ....... নয়তো মরো। তোমরা মরেছো তোমাদের দোষে এখানে কারোই কিছু করার নেই ..... দু:খ পাবারও কিছু নেই ........ বরং আমরা চলুন আমরা জাতীয় শোক দিবস পালন করি অথবা জন্মদিনের কেক কাটি ।
এতক্ষণে শান্তি পেলাম .... দু:খ করারও কিছু নেই...। দোষটা আসলে তারেক মাসুদেরই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

নীল ড্রামের রহস্য

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর ১ সপ্তাহ পার !

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।