somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রি ইডিয়টস - পার্ট - ১

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০৬, সালাম ভবন, একুশেহল।
আধখানা সিগারেটটা বিরক্তিতে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিল মেহেদী। মেজাজটাই খারাপ হয়ে গেল। 'ধুর শালা ! আজকাল বেনসনও নকল করা শুরু করলো নাকি !, দুই এক টান দিলেই এমন গা গুলিয়ে আসে ক্যান্‌'।
ভার্সিটিতে প্রথম যখন ভর্তি হয় তখন ছিলো চারটাকা করে এখন চলে ছয়টাকা করে। প্রতিবার বাজেট আসলে এই একটা জিনিষ অর্থমন্ত্রীর রোষের শিকার হবেই। বাজে অভ্যাস বলতে ওই একটাই, সিগারেট খাওয়া, তাও শান্তিতে খাবার উপায় নাই। এক প্যাকেট কিনলে অর্ধেক আবার বন্ধু বান্ধবের ফুসফুসেই চলে যায়। শালারা ফাউল সব ! এক একজন চেইন স্মোকার ! সিগারেট খাওয়া দেখলে মনে হয় মায়ের পেট থেকে বাইর হইয়াই সিগারেটে টান দিছে এক একজন। কিন্তু সিগারেট কেনার বেলায় নাই। হালকা ঘুম দিয়ে উঠে হিন্দী গান শুনতে শুনতে কই আয়েশ করে টান দিবে, তার উপায় নাই। সিগারেট পড়ে গেছে ড্যাম। মুখটাই তিতা হয়ে গেল। সন্ধ্যার এই সময়টা রুমের কর্ণারে নিজের বেডটাতে বসে থাকতে বেশ ভাল্লাগে। রুমে কেউ থাকে না ঐসময়। হালকা আবছা আলোর মধ্যে লো ভলিউমে গান শুনতে ভালোই লাগে। খাটের একপাশে দেয়াল, মাথার দিকটাতে জানালা। আর পায়ের দিকটাতে বিশাল এক আলমারী। আর অন্যপাশে দুইটা টেবিল দিয়ে মোটামোটি রুমের মধ্যে নিজের আরেকটা রুমের মতো। ওই খাটেই আড্ডা, গ্রুপ স্টাডি, কার্ড খেলা, মুভি দেখা, দুই তিনজন একসাথে ঘুমানো। একটা এক্সাম শেষ হলো গতকাল, ৩ দিন পরেই আবার Automata Theory । পড়া হয়নি কিছুই, সিলেবাসটা আর বই নিয়ে বসে পড়লো। সাজিয়ে রাখা যায় যতোদূর। দুই নবাবজাদার তো এসে আবার সব রেডি পাওয়া লাগবে !

২১৪, ফজলুল হক হল।
মাত্রই মুনির ভাইকে ঝাড়ি দিয়ে কাঁথাটা আরেকবার মুড়ি দিয়ে ফসফস করতে করতে ওপাশ ফিরলো রুবেল। ঝাড়ি দেয়ার কারণটা মুনির ভাইয়ের কাছে তখনও পরিষ্কার না। এটা বুঝতে পারছিলো যে রুবেলের ঘুমের ডিস্টার্ব করা হয়েছে। দেড়দিন ধরে যে ঘুমাচ্ছে ফিসফিস করে পড়া তার ঘুমের কতটুকু ব্যাঘাত ঘটাতে পারে তা নিয়েই আপাতত গভীর চিন্তায় মগ্ন।আগামী মাসের ১৫ তারিখ বিসিএস প্রিলি। ২২০ টা সংবাদপত্রের সম্পাদক, প্রথম প্রকাশের তারিখ, শেষ প্রকাশের তারিখ মুখস্ত করে শেষ করতে হবে সন্ধ্যার মধ্যেই। বিড়বিড় করতে করতে বিরক্তি নিয়ে একবার তাকালো তার কুম্ভকর্ণ রুমমেটের দিকে। লুন্গিটা খুলে খুলে করতেছে দেড়দিন ধরে, খুলেও না ! ইচ্ছে করে টান দিয়া খুলে ফেলতে, একটা শিক্ষা হইতো !....

'হুমমম..মেহেদী বল্‌', বিরক্তি নিয়ে ফোনটা ধরলো রুবেল।
'হুমম....আসবো তো। আজকে থেকেই ফাইট শুরু।'
'আরে না না দেরি করবো না, আধঘন্টার মধ্যেই তোর রুমে আসতেছি।'
বিরক্তি নিয়ে ফোনটা অফ করে আবার ঘুম দিলো ।

২২২, এক্স-২, শহীদুল্লাহ হল।
টিউশনি থেকে মাত্রই ফিরলো আজাদ। আর্টসেলের গান ছেড়ে আর সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে রুবেলকে ফোন দিলো, ফোন অফ।
মেহেদীকে ফোন দিলো।
'কিরে কয় চ্যাপ্টার শেষ করলি ?'
'সব শেষ ? গুড! আইতাছি, সব রেডি কর। আমারে পড়াবি !'
মেজাজটা হাল্কা খারাপ, ফাউলটা সব শেষ কইরা বইসা আছে একবার কইলোও না !
সিগারেটটা রমের মধ্যেই ছুড়ে মারলো বিরক্তিতে, কই যেনো গিয়া পড়লো, পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। ধুর শালা ! সিগারেট খাইয়াও শান্তি নাই , ফালাইতেও পারুম না ইচ্ছামতো, বা.....।
গেন্জির উপর গিয়া পড়ছে, গেন্জি শুদ্ধ ফেলে দিলো দুইতলা থেকে নিচে !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×