somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট ব্যাট ঠিক কীভাবে তৈরি হল ?

১৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ক্রিকেট ব্যাট ঠিক কীভাবে তৈরি হল, তা তো আর জানা যায় না। তবে, ক্রিকেট ব্যাট কীভাবে এখনকার মতো হল, তা একটু বলতে পারি।

ক্রিকেট ব্যাট কী কাঠ দিয়ে তৈরি হয়, তা তো জানোই; উইলো গাছের কাঠ দিয়ে। প্রথম উইলো কাঠ দিয়ে বানানো, একেবারেই ক্রিকেট খেলার যে ব্যাটের কথা জানা যায়, সেটি ১৬২৪ সালের কথা। মানে, আজ থেকে প্রায় চারশ’ বছর আগের কথা!

তখন অবশ্য ক্রিকেট ব্যাট এখনকার মতো ছিল না; অনেকটা হকি স্টিকের মতোই ছিল। এমনটা চলল আঠার শতক পর্যন্ত। কিন্তু সেই ব্যাট দিয়ে তো আর ক্রিকেট খেলা সম্ভব না, তাই না? পরে তাই ব্যাটের নিচের দিকটা মোটা করা হতে লাগলো। তখন ক্রিকেট ব্যাট ছিল অনেকটা নৌকার বৈঠার মতো দেখতে।

ভাবছো, অমন ব্যাট দিয়ে ক্রিকেট খেলা না জানি কতো কঠিন ছিল! উহু, আসলে তখন ক্রিকেট খেলার ধরনই অন্য রকম ছিল। বোলাররা এখনকার মতো হাত ঘুরিয়ে বোলিং করতো না, গড়িয়ে গড়িয়ে বল করতো।

উনিশ শতকে এসে এই গড়িয়ে গড়িয়ে বল করার (আন্ডারআর্ম বোলিং) ধরনটা পাল্টে গেল। বোলাররা হাত ঘুরিয়ে বল করতে শুরু করল। ফলে ব্যাটটাও আরো শক্তপোক্ত মজবুত আর ব্যাটের আকৃতিও সুন্দর করা জর“রি হয়ে পড়ল। তখনই সেই বৈঠার মতো ব্যাটটা এখনকার ব্যাটের মতো সুন্দর আকার নিতে লাগলো। আর এখন তো ব্যাটের জন্য ক্রিকেটের আইনে আলাদা ধারা-ই আছে। সেই ধারা অনুযায়ী, ক্রিকেট ব্যাটের হাতলের আর ব্যাটিং করার অংশটির আলাদা আলাদা আকৃতি নির্দিষ্ট করা আছে। ক্রিকেট খেলতে হলে তোমার ব্যাটটিকে সেই নির্দিষ্ট আকার-আকৃতিরই হতে হবে।

ক্রিকেট ব্যাটের কথা আছে আইনের ৬ ধারায় আছে। আইন অনুযায়ী, ক্রিকেট ব্যাট লম্বায় ৩৮ ইঞ্চি আর চওড়ায় সোয়া ৪ ইঞ্চির চেয়ে বেশি হতে পারবে না। ওজন কতো হতে হবে, তা অবশ্য আলাদা করে বলে দেয়া নেই; তবে সাধারণত ১.১-১.৪ কেজির মধ্যেই হয়।

বর্তমানে পৃথিবীতে সবচেয়ে পুরোনো যে ব্যাটটা আছে, ধারণা করা হয়, সেটা ১৭২৯ সালে বানানো। ব্যাটটা কোথায় সংরক্ষিত আছে জানো? ইংল্যান্ডের লন্ডন শহরের বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ‘দ্য ওভাল’-এ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×