somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আনুষ্ঠানিক ক্রিকেট ম্যাচ কোথায়, কখন এবং কার কার মধ্যে হয়েছিলো জান্তে চান ভাইয়া?

১৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





প্রথম আনুষ্ঠানিক ক্রিকেট ম্যাচ খেলেছিলো অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। সে ১৮৭৭ সালের কথা। ইংল্যান্ডের জাতীয় দল টেস্ট ম্যাচ খেলার জন্য জাহাজে করে এসেছিলো অস্ট্রেলিয়ায়। খেলা হয়েছিলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এই মেলবোর্নের ক্রিকেট ক্লাবটি কিন্তু খুবই বিখ্যাত। কেন, এমসিসি-র নাম শোনোনি? এই এমসিসি-ই হলো মেলবোর্ন ক্রিকেট ক্লাব।

ম্যাচটি শুরু হয়েছিল ১৫ মার্চ। খেলা শেষ হতে লেগেছিলো ৫ দিন। ভাবছো, টেস্ট ম্যাচ তো ৫ দিনই হয়, সে আবার আলাদা করে বলার কী দরকার? উহু, আগে টেস্ট ম্যাচের কোন নির্দিষ্ট সময়সীমা ছিল না। খেলা শেষ হতে যতোদিন লাগতো, খেলাও চলতো ততোদিন। সেই টেস্ট ম্যাচটির আরো একটা মজা ছিলো। তখন এক ওভার ৬ বলে হতো না, হতো ৪ বলে!

টসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। তারপর প্রথম টেস্ট ম্যাচের প্রথম বলটি করেন ইংল্যান্ডের পেসার আলফ্রেড শ’। আর সেই বলটি মোকাবেলা করেন অসি ওপেনার চার্লস ব্যানারম্যান। এই চার্লস ব্যানারম্যান-ই টেস্টের প্রথম সেঞ্চুরিটি করেন; প্রথম ইনিংসেই তিনি করেন ১৬৫ রান। তারপরও অস্ট্রেলিয়া ২৪৫ রানেই গুটিয়ে যায়।

ইংল্যান্ডও তেমন সুবিধে করতে পারেনি। ওরা গুটিয়ে যায় মাত্র ১৯৬ রানেই। আর এই ইনিংসেই অসি পেসার বিলি মিডউইন্টার ইতিহাসে প্রথমবারের মতো ৫ উইকেট নেন।

পরের ইনিংসে অস্ট্রেলিয়ার অবস্থা হয় আরো শোচনীয়। এবার আলফ্রেড শ’ ৫ উইকেট নেয়ায় অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্রই ১০৪ রানে। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় মোটে ১৫৪ রান।

এতোক্ষণ শুধু পেসারদের গল্প শুনতে শুনতে তুমি বুঝি ভাবছিলে, সেই টেস্টে বুঝি কোন স্পিনারই ছিল না! ছিল, আর অস্ট্রেলিয়া দলের সেই স্পিনারই এবার বাজিমাত করলেন। নাম তার টম কেন্ডাল। তিনি একাই ইংল্যান্ডের সাত-সাতজন ব্যাটসম্যানকে আউট করে দিলেন। ইংল্যান্ডও অলআউট হয়ে গেল মাত্র ১০৮ রানে। ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে নিল ৪৫ রানে।

আবার সীমিত ওভারের বা একদিনের ক্রিকেট ম্যাচের ইতিহাস একটু অবাক-করা। প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ হয়েছিল কবে, জানো? প্রথম টেস্ট ম্যাচেরও আগে, ১৮৪৪ সালে। কিন্তু যে দু'টো দেশের মধ্যে হয়েছিল, ওই দেশদুটোতে ক্রিকেট খেলার তেমন চলই ছিল না। মাত্রই ওরা নতুন করে ক্রিকেট খেলা শুরু করেছে। দেশ দু’টি হচ্ছে কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের সেইন্ট জর্জেস ক্রিকেট ক্লাব মাঠে হয়েছিল খেলাটি। ম্যাচটি ২৩ রানে জিতে নেয় কানাডা।

তবে সেটাকে তো আর হিসেবের মধ্যে ধরা যায় না। কারণ, সেই খেলাটির আগে-পরে আর কোনো একদিনের ক্রিকেট ম্যাচ হয়নি। সেই হিসেব করলে, প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে। সে-ও এক মজার ঘটনা। তখন অস্ট্র্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে। ওই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই হওয়ার কথা সিরিজের তৃতীয় টেস্ট। ততোদিনে টেস্ট ম্যাচ ৫ দিনের সময়সীমাতে বাঁধা হয়ে গেছে। কিন্তু প্রথম তিনদিনই ভেসে গেল বৃষ্টিতে। এখন কী করা যায়? দর্শকদের কথাও তো চিন্তা করা দরকার। তখন আয়োজকরা এক বুদ্ধি বের করলো। প্রতি ওভার ৮ বল হিসেবে ৪০ ওভারের এক ম্যাচ খেলল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। আর সেই ম্যাচ দেখে সবাই এতোই মজা পেয়ে গেল, তখন থেকেই একদিনের ক্রিকেটের চল শুরু হয়ে গেল। আর ৪ বছর পর, ১৯৭৫ সালে তো প্রথম একদিনের ক্রিকেটের বিশ্বকাপ-ই আয়োজন করা হলো।

ভালো কথা, সেই ম্যাচে কে জিতেছিল, জানো? এই ম্যাচটাও জিতেছিল অস্ট্রেলিয়া, ৫ উইকেটে।

আর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিলো ২০০৫ সালের ১৭ ফেব্রæয়ারি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসও জানতে চাও? সে না হয় আরেকদিন বলবো; সেই গল্পটাও তো নিতান্ত ছোট নয়!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×