>
গোপন বা সিসি ক্যামেরা থেকে সাবধান: কিছু সতর্কতা:
১.আপনার সামনে কেউ মোবাইল নিয়ে খেলছে কিনা ভাল করে দেখুন, নইলে কখন যে আপনার ছবি/ভিডিও তুলবে আপনি টেরও পাবেন না।
২. বউ/ পরিবার-পরিজন নিয়ে কোন আবাসিক
হোটেলে থাকতে চাইলে কোথাও ক্যামেরা আছে কিনা ভাল করে রুম চেক করে দেখবেন বিশেষ করে টয়লেটে।
৩. আপনজন ছাড়া কাউকে নিজের
ভিডিও চিত্র/ ছবি তুলতে দিবেন না। কারন খুব সহজেই আপনার ছবি বা ভিডিও ট্রান্সফার হয়ে যাবার সম্ভাবনা বেশী।
৪. নেটে চ্যাট করলে নিজের আবেগকে কন্ট্রোল রাখবেন।বিশেষ যখন ওয়েব ক্যাম ওপেন
রাখবেন।
৫. অন লাইন প্রেম থেকে সাবধান থাকবেন,
বিশেষ করে মেয়েরা। কারন ফেইসবুকের
কারনে অনেক তরুণী আজকাল ঘর থেকে পালাচ্ছে।
৬. পার্কে বসে আড্ডা দেবার সময় খেয়াল রাখবেন
কেউ মোবাইল থেকে ছবি/ভিডিও করছে কি না,করলেও আপনি দেখতে পাবেন না কারন জুম
ক্যামেরা দিয়ে অনেক দুর থেকে ভিডিও ধারন
করা যায়। তাই সাবধান থাকুন।
৭. বিয়ের অনুষ্টানে যে কেউ আপনার ছবি বা ভিডিও তুলতে পারে। পরবর্তীতে ফেইসবুকে আসতে পারে তাই আনন্দের মধ্যে ও সাবধানতা অবলম্বন
করুন।
৮. বিভিন্ন শপিং মলে বিশেষ করে লেডিস শপের ট্রায়ালরুমে হিডেন ক্যামেরা থাকতে পারে..তাই হে রমণীরা সাবধান!!!
৯. সাবধানতা অবলম্বন না করলে আপনরা ছবি/
বা ভিডিও অনলাইনে চলে আসতে পারে কারন অনেক দুষ্টচক্র প্রিয়জনকে হেয় করার জন্য কাজটি করে আসছে।
মনে রাখবেন, জীবন জীবনের জন্য, আমরাই একে সহজ করি, আবার আমরাই জটিল করি। আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক এই কামনা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



