somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৪ এর নির্বাচন – ভোট কাকে দেবো ?

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে বিরোধীদলের দরকারটা কি ? হরতাল, জালাও-পোড়াও আর নোংরামী ? বাংলাদেশের বিরোধীদল দেশের বাজেটকে "গরিব মারার বাজেট" বলে ঘোষনার ঠিক পরপর মিছিল করে নাই এরকমটি ঘঠেছে কখনও ?

একটা বাজেটে কয়েক হাজার পৃষ্টা থাকে - এই মিছিলে যারা থাকে - এইসব নেতা নেত্রী থেকে শুরু করে পাতি-ছাতি-কর্মী তাদের একজনেরও কি এই বাজেট ভালো কি মন্দ তা বোঝার ক্ষমতা আছে ? বিরোধীদল বলেই বিরোধীতা করাটা শ্রেফ একটা রুটিন ছাড়া আর কিছুনা ।

-> তা ঠিক, কিন্তু সংসদে বিরোধিদলের একটা নির্দিষ্ট দ্বায়িত্ব আছে । সরকারী দলের জবাবদিহিতার জন্য বিরোধীদল কথা বলে যাবে এইটইতো স্বাভাবিক ।

মানলাম, তা আপনি কি কখনও বাংলাদেশের সংসদে বিরোধীদলকে ঢুকতে দেখেছেন না বারবার বেরায়ে আসতে দেখেছেন ? সংসদে কথাটা তাহলে কে বলে ?

-> সরকারি দলের দ্বায়িত্ব হলো বিরোধী দলকে সংসদে রাখা - তাদের সাথে সদ্ভাব বজায় রাখা ।

বাংলাদেশে এইটা ঘটতে কখনও দেখেছেন ? "বিরোধীদল" শব্দটাই কি ঠিক ? বিরোধিতা করার জন্য একটা দলকে ক্ষমতার বাইরে রাখার দরকার টা কি ? আসেন না সবাই মিলে এদেরকে এক দলে বানায়া দেই - "সরকারি দল" । এখনও তারা যা ইচ্ছা করছে - তখনও করবে । করুক না, অন্তত বিরোধীতার নামে দেশে নৈরাজ্জকর পরিস্থিতির সৃষ্টি হবেনা - আমরাও সবাই এক মার্কায় ভোট দিলাম । সরকারি চাকুরি যারা করে তারা পাচ বছর "আওয়ামী লীগ সরকার" আর পাচ বছর "বিএনপি সরকারের" গোলামী না করে বাংলাদেশ সরকারের জন্য কাজ করল ।

-> তাহলে তো ভাই গনতন্ত্রের সংগাই চেন্জ হয়ে যাবে ? বিরোধী দল ছাড়া কি গনতন্ত্র কার্যকর হবে ?

হলইবা - ক্ষতি কি ? গনতন্ত্রের মায়াবড়িতে আমাদের লাভটা কি হয়েছে শুনি ? মানুষের জন্যই তো এই সব তন্ত্র-মন্ত্র - আজ যদি তা মানুষের বিরুদ্ধে চলে যায় - তাহলে কেবল নামটা ধরে রেখে লাভটা কি ?

-> তার মানে কি ? আমরা ভোটের সময় কাকে ভোট দেব ?

তার আগে বলেন আপনার এলাকায় যারা এমপি প্রার্থী তাকে আপনি কতোটা চেনেন ? সে লোক ভালো না মন্দ - দেশের জন্য কাজ করার তার যোগ্যতা কতটুকু সে সম্পর্কে আপনার কতটুকু ধারনা আছে ?

-> নাহ তাদের চিনবো কি - জীবনে তো কখনও দেখিই নাই । তবে লোকের মুখ থেকে শুনে শুনে ধারনা করতে পারি কেউই তেমন সুবিধার না । কিন্তু ভোট তো কাউকে না কাউকে দিতে হবে, না কি ?

তাহলে আপনিই ভাবেন ........ সামনের (২০১৪) নির্বাচনে কি করবেন ? কাকে ভোট দেবেন ? মনে রাখবেন, যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন - তার অপকর্মের দায়ভার কিন্তু আপনার উপরেও বর্তাবে ।

"ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ" - এরকম একটা মারাত্মক আজাইরা কথায় বিশ্বাস করে করে এতদিন ঠকে আসছেন । এখনও কি ঠকতে থাকবেন ? ভোট যখন দিতে যাবেন - ব্যাক্তি দেখে ভোট দেবেন, তা সে যে দলের লোকই হোক - ভালো মানুষকে ভোট দেবেন । একজন ভালো মানুষই শুধু দেশের জন্য কাজ করতে পারে । আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলটা আপনার আমার জন্য কাজ করলো ? নিজের দল বলে মার্কামারা ভোট দিয়ে দিয়ে আমরা এদের পায়া ভারি করছি প্রতিটি নির্বাচনে । ভোটের লিষ্টা ভালো লোক না থাকলে ভোট বর্জন করেন - অথবা কোন স্বতন্ত্র লোককে ভোট দেন তাও আপনার ভোট টা যাতে অপাত্রে না পড়ে সেদিকে খেয়াল রাখেন ।

স্বতন্ত্র লোককে ভোট দিলে আপনার জাত যাবেনা । এতে করে মেধাহীন, পরজিবী রাজনৈতিক নেতা-নেত্রী সাবধান হবে, বুঝতে পারবে যে রাজনৈতিক চাল পড়ায় এখন আর কোন কাজ হবেনা - দেশের জন্য কাজ না করলে তারা ভোট পাবেনা ।

স্বাধীনতার ৪২ বছর পরও আমরা ভাবি - আমার এক ভোটে কি আর এমন হবে । ভুল - আমাদের এই মনোভাবের কারণেই আজকে দেশটাকে রাজনৈতিক হায়েনারা লুটেপুটে খায় । অথচ তাদের সব বাহাদুরিই কিন্তু আপনার আর আমার এক একটা ভোটের উপর নির্ভরশীল ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×