somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্দলীয় গনমঞ্চ খুলনা ১৭-০২-২০১৩ - জনতার অবরোধ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাহ, আজকে ছবি পাবেন না, আজকে পাবেন কিছু খবর।

সকাল থেকে দৌড়োদৌড়িতে ছিলাম আমরা কয়েকজন, আমাদের দাবীগুলি পোষ্টার আকারে ছাপা, সাথে ছড়াবার জন্যে হরতাল প্রতিহত করার আহ্বান সম্বলিত হ্যান্ডবিল - কয়েকঘন্টার নোটিশে এসব করতে সাহায্য করেছেন একজন গ্রাফিক ডিজাইনার, যিনি কাজের চাপে আমাদের সাথে নিরবতার সেই তিন মিনিটে থাকতে না পারলেও তার সহকর্মীদের নিয়ে দাঁড়িয়েছিলেন নিজের কার্য্যালয়ের সামনে। যখন প্রত্যক্ষ আর পরোক্ষ অযুহাতে ছাপতে অসহযোগীতা করছে খুলনার প্রেস পাড়ার প্রেসগুলো (কেউ সরাসরি জামাত-শিবিরের সমর্থক, কেউবা ভীত) তখন একজন প্রেস মালিক নিজের অর্ধেক ছাপা কাজ ফেলে আমাদের পোষ্টার আর হ্যান্ডবিল ছেপে দিয়েছেন।

বৃষ্টি মাথায় নিয়েও আমরা যখন শুরু করলাম রাজীবের খুনীদের অবিলম্বে গ্রেফতার আর দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে অবরোধ কর্মসুচী, খুলনা শহরের সমস্ত এন্ট্রি আর এক্সিট আটকাতে আমাদের সাহায্য করেছেন স্থানীয় জনতাই - আমরা শুধু আমাদের দাবীগুলি ব্যাখ্যা করে বাকিটুকু তাদের বিবেচনার ওপর ছেড়েছিলাম। পায়ে হাঁটা পথচারী, এম্বুলেন্স, পুলিশ, ফায়ারব্রিগেড আর মিডিয়াকে পাস করতে দেওয়া হবে -এটা ছিলো আমাদের সিদ্ধান্ত। বাকিটা জনগন নিজেরাই করেছে।

সেদিন কয়েকজন বৃদ্ধ এসেছিলেন, লুংগী আর পাঞ্জাবী পরা, মাথায় টুপি - পাঁচ ওয়াক্ত নামাজী নিম্নমধ্যবিত্ত, কাছে এসে জানিয়েছিলেন, তাদের একটা আবদার আছে, কিছু শুকনো খাবার এনেছেন আমাদের জন্যে, আমরা যেনো গ্রহন করি - এঁরা মুক্তিযোদ্ধা, আমাদের ছেলেগুলো কি ছাঁইপাশ গিলে এখনো মাটি কামড়ে পড়ে আছে ২৪ ঘন্টা পালা করে - তা দেখে ওঁরা এসব উপহার এনেছিলেন।

একটা দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম, পাশেই কয়েকজন জমা হয়ে গল্প করছিলেন। একটা ক্ষিপ্ত গলা কানে এসেছিলো, কথাগুলো এরকম - যেদিন বিহারীরা ওনাকে টেনেহিঁচড়ে বাসে তুলেছিলো পেটে ধারালো ছুরি ঠেকিয়ে, সেদিন বেচে গিয়েছিলেন বলে নাকি মাঝে মাঝে আফসোস করতেন তিনি। "কিসের পলিটিক্স? দেশ এখন চালায় পাবলিকে, শাহাবাগ আর আলোর চত্তরের পোলাপাইন, বিচার হবেই, ফাঁসি হবেই।" - এই ছিলো তার বলার শেষটা।

কাল আমরা প্রতিহত করবো হরতাল - জনতার সংগ্রাম চলবেই।


"রাজাকার জামাত আর খুনি শিবিরের হরতাল প্রতিহত করুন"

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×