রাজাকারের গলায় দড়ি,
মারো জোরে হ্যাঁচকা টান
হেইঁয়ো রে হেইঁয়ো
আমার ধর্ম আমার থাক
জামাত-শিবির নিপাত যাক
ইসলাম ধর্মটা
রাজাকার, তোর বাপের না
রাজাকারের তালিকা চাই
দিতে হবে দিতে হবে
তালিকা কেনো গোপনে?
ফাঁসি হবে ময়দানে
অচেনা এক ছেলে চমৎকার একটা ছোট্টো বক্তৃতা দিয়ে ফেললো, ঠিক কি কারনে জামাত-শিবির মুনাফেক সেই সম্মন্ধে - আর কেনো তাদের বিশ্বাস করা ঠিক না। জোর গলায় দাবী জানালো, আস্তিক-নাস্তিক ধোঁয়া তুলে আমাদের হঠানো যাবে না, ঠিক যেমন যায়নি ১৯৭১ এ হিন্দু-মুসলিম ইস্যু তুলে।
বিকেলে কিছু কাজে বেরিয়েছিলাম, ফিরে শুনি, এক সহযোদ্ধা ইসমতকে ডাকা হয়েছে গাজী টিভিতে - টক শো এর জন্যে।
দুপুর আর বিকেলে তোলা ছবি কেউ কাট করে নিয়েছে আন্দোলন পেইজে দেবার সময় - তাই শুধু সন্ধেয় তোলা ছবিগুলি দিচ্ছি আজ
সম্মিলিত সংস্কৃতিক যোটের একটি দল খেলাঘর এসেছিলো আজ আসর মাতাতে। এক ঝাঁক পিচ্চিকে নিয়ে। অবাক লাগে, কি দক্ষতায় এই পিচ্চিগুো আস্ত আস্ত গান মনে রাখে সুর সহ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


