তখনো কেবল রায়ের প্রথম অংশ পড়া চলতেছে, চায়ের দোকানে বাঁশের গায়ে ঠ্যাকনা দিয়া খাড়াইয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে আশেপাশে লোকগুলার কথা বার্তা শুনতাছি।
বিএনপির এক নেতা দেখলা টোটাল কনফিউজড - বিশদে জানলাম, উনি মাত্র গতকল্য(!!!) আমাগো দাবী-দাওয়ার লিষ্টি পড়ছেন, এতদিন জানতেন "উহা আম্বালীগের নাটক" - এখন উনি কনফিউজড - ঘটনা কতটা নাটক আর কতটা আসল সেইটা নিয়া। এখন উনার ধারনা, আওয়ামিলীগ চাইছিলো পাবলিক গ্যাদার হৌক, তয় গ্যাদারিং এখন আওয়ামিলীগের লাইগ্যাই বুমেরাং হওনের চান্স আছে, আমাগো দাবী-দাওয়ার লিষ্টি পইড়া উনি এই বুঝছেন।
এক হুজুর টাইপ পোলা আউগাইয়া আইসা জিগাইলো, "ও ভাই, খবর কি হবে মনে হইতাছে?"
আমি "কৈতারিনা" টাইপ জবাব দিয়া পাশ কাটাইলাম, চিনিনা তাই আর কি।
ওমা! হুজুরে কয় আমারে নাকি মঞ্চে দেখছে, নিজেও নাকি সন্ধাবেলায় যায় সময় পাইলে। এরপর শরীয়া দিয়া বুঝাইলো কি কারনে দেলুর ফাঁসি হওন দরকার!
আরো কৈল এইটা নাকি জিহাদ!
আমি কৈ, ক্যাম্নে কি?
হুজুরে কয়, বেডারা কয় সাইদীরে ঝুলাইলে নাকি ইসলাম উইঠা যাইবো! কত বড় আস্পর্ধা! মহানবী সাঃ পর্যন্ত উপরওলার ডাকে চইলা গেছেন - তাতেও ইসলামের কিছু হয় নাই, হবেও না, আর শিবিরে কয় সাইদীর ফাঁসি হইলে ইসলাম চৈলা যাইবে - এর মানে কি? তারা কি দাবী করে সাইদী মহানবী সাঃ এর চাইতেও বড় কিছু? জিহাদ ছাড়া গতি নাই।
আমি কোনো কমেন্ট ছাড়াই শুইন্যা কাপ রাইখা কাটলাম দোকান থিক্যা।
এর পরে ডেস্কে বসা, এসএমএস আইলো "দে ঝুলিয়ে"। বুঝি নাই তখনো, কল ব্যাক করুম এর মাঝেই এক কলিগ আইসা কৈল চলেন ফুর্তি করি, মিছিল কখন?। আমি জিগাই, হইছে কি? কলিগে এক পাক নইচ্যা কৈল - আরে ঝুলাইয়া দিবে রে, রায় হইছে।
আপডেট এই তামাইত, অক্ষন যাইগা - পেটে কিছু দিয়া মিছিলে যাই।
জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

