somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিকের আস্তিক গুরু

৩০ শে মে, ২০০৮ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উনি একজন নাস্তিক, একজন শিক্ষক, একজন যুক্তিবাদী, একজন দাশর্নিক, একজন সুবক্তা এবং একজন পেশাদার অসত্য ভাষণকারী কিন্তু দেশপ্রেমিক! উনি একটি কাল্পনীক চরিত্র।

হঠাৎ একরাতে উনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটি তাঁর জন্য খুবই বিব্রতকর। দেখলেন উনার শিয়রে ধবধবে পাজামা-পাঞ্জাবী আর সাদা টুপি পরা সাফেদ দাড়িওয়ালা সুফিটাইপের একজন লোক দাঁড়িয়ে আছেন। সুফির মুখে মৃদু হাসি। উনি ভাবলেন তাঁকে হেদায়েত করতে হয়তো শেষ নবী তাঁর শিয়রে দাঁড়িয়ে আছেন। উনি তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে অশুদ্ধ উচ্চারণে ছালাম বললেন। সুফি হাত ইশারায় তাকে অভয় দিলেন। উনি সুফিকে প্রশ্ন করলেনঃ

- আপনিকি নবী মুহাম্মাদ?
- না বৎস আমি একজন ব্যবসায়ী।
- ব্যবসায়ী! দেখতেতো আপনাকে সুফি সুফি লাগে।
- ঠিকই ধরেছ বৎস! এটাই আমার পূঁজী।
- কিসের পূঁজী?
- ব্যবসার।
- আপনার ব্যবসাটা কিসের?
- ধর্মের।

উনি এবার চিন্তিত হয়ে ভাবতে থাকেন, "ধর্ম নিয়েতো আমিও ব্যবসা করি। ধর্মের নামে উল্টা পাল্টা কথা বলে আমিওতো টু'পাইস কামাই করি। উম - - ধর্ম নিয়ে ওনার কি টাইপের ব্যবসা?"

- আচ্ছা! আপনার ব্যবসার ধরনটা কি?
- পজেটিভ ওয়েতে ধর্ম বেচি।
- মানে আস্তিকদের সাথে বানিজ্য?
- ঠিক ধরেছ বৎস। মানে আমরা দু'জন মূদ্রার এপিঠ আর ওপিঠ।
- তা আপনি আমার কাছে কি মনে করে?
- কিছুদিন ধরে ব্যবসাটা মন্দা যাচ্ছে। রাজপথ নিথর হয়ে গেছে। কোন আন্দলোন নেই। দাঙ্গা নেই, মারামারি নেই, মিছিল-মিটিং বন্ধ। ইনকাম একদম শুন্যের কোঠায় ঠেকার অবস্থা।
- তা আমি কি করতে পারি?
- তেমন কিছু না; ইসলাম বা নবীকে নিয়ে কটুক্তি করে একটা লেখা লেখো। সেটা নিয়ে আমরা আন্দোলন করি। আর আন্দোলন মানেই পয়সা।
- কিন্তু - -
- আন্দোলনে যা ইনকাম হবে তুমি ঘরে বসেই তার অর্ধেক পেয়ে যাবে।
- আপনি আসলেই একজন পাকা ব্যবসায়ী।
- সে কারনেই তো পক্ষ-বিপক্ষ কোন সরকারই আমার কিছুই করতে পারলনা। ভিনদেশী হয়েও তোমাদের দেশে ট্যাক্স-ভ্যাট ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছি।
- আজ থেকে আমি আপনাকে আমার গুরু মানলাম। আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন, জনাবে আলা।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×