somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা - -

৩০ শে মে, ২০০৮ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন খুবই সাধারণ মানুষ। আমার চোখ দু'টোও সাধারণ। তারপরও আমাদের চারপাশের কিছু কিছু বিষয় দেখে প্রশ্নবিদ্ধ হই, এ কেমন আমরা?

বর্তমানে মোবাইল কোম্পানীর কারনে “দুঃখ্যিত” শব্দটি বহুল ব্যবহৃত হলেও আমরা কখনো ভুল করলে দুঃখ্যিত বলিনা। বললে কি ক্ষতি হয়?

কেউ আমাদের উপকার করলে আমরা কখনো তাকে ধন্যবাদ বলিনা। ভাবি ছোট হয়ে যাবো।

অন্যকে সম্মান করা হয় এরকম কোন শব্দ আমরা ব্যবহার করিনা। যেমনঃ যদি কিছু মনে না করেন, আমি কি একটা কথা বলতে পারি? বরং কেউ এভাবে কথা বললে আমরা তাকে বোকা ভাবি।

আমাদের কাছে এখন ভদ্রলোক মানে বোকা মানুষ। দুষ্টলোক মানে চালাক মানুষ (চাল্লু মাল)।

আমরা মসজিদে যাই ইবাদত করতে; সেখানে চোরের ভয়ে আল্লাকে বাদ দিয়ে নিজের জুতায় সেজদা করি।

আমাদের কোন লজ্জা নেই। আমরা দিন দু'পুরে হাজার হাজার লোকের ভেতর - - বের করে রাস্তায় দাঁড়িয়ে হিসু করি।

আমরা প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেলে এসিড মারি। বিয়ের পরে যৌতুক না পেলে খুন করি।

রাস্তার উপর ফুট ওভার থাকলেও আমরা সেটি ব্যবহার করিনা বরং নিজেই ট্রাফিক পুলিশ হয়ে হাত উচিয়ে রাস্তা বন্ধ করে রাস্তা পার হই।

কোরবানীর সময় রাস্তার উপর সারি সারি গরু, ছাগল জবাই করি; কখনো ভাবিনা এ দৃশ্যটি একটি শিশুর মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

আমরা রাস্তার যেখনে সেখানে গাড়ি পার্কিং করি যেন নিজের বাড়ির উঠান; এটা যে অন্যায়, এতে যে অন্যর অসুবধা হয় সেটা আমরা বুঝিই না।

আমরা ডাস্টবীনে আবর্জনা না ফেলে যেখানে ইচ্ছা সেখানে ফেলি; নোংরা করি, পরিবেশ দুষিত করি। এরফলে যে আমাদের নিজের সন্তানও অসুস্থ্য হতে পারে তা কখনো ভাবিনা।

ফোনে কথা বলার সময় কখনোই আমরা ভদ্রতা প্রদর্শন করিনা। ভাবটা এমন যে, কাছে একটা ফোন থাকা যেন প্রচন্ড অহমিকার বিষয়।

আমরা এমন কেন? আমরা কেন এতো বর্বর? কেন আমরা এতো অভদ্র? কোন আমাদের এতো অহংবোধ?

কারো কি জানা আছে? দয়া করে জানালে খুশি হবো।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৮ সকাল ১১:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×