somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখানে রাজনীতি নিষিদ্ধ করা হোক

১৫ ই জুন, ২০০৬ ভোর ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং সাইটে কিছু অতি পন্ডিতের লেখা দেখা যায়। কেউবা মত্ত থাকেন রাজাকার নিধনে, কেউবা বিএনপি। আবার আজকে সকালে দেখলাম আওয়ামী নিধন। মডারেটরকে বলছি, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তবে অবশ্যই তা কাউকে হেয় প্রতিপন্ন করে নয়। আপনার প্রতি অভিযোগ, আপনি জামায়াত, গোলাম আজম এবং রাজাকার বিষয়ক লেখাগুলো, যা জামায়াতকে আক্রমন করে লেখা ওগুলোকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু ঠিক না। এটা জামায়াত পন্থীদের আঘাত লাগতেই পারে। আমি বলবো যদি জামায়াত বিরোধী লেখা পোষ্ট এ সাইটে কন্টিনিউ থাকতে পারে এবং বাকীদের বিশ্রী মন্তব্য ওখানে শোভা পেতে পারে তাহলে সকালের আওয়ামী বিরোধী লেখাগুলোও থাকা উচিৎ ছিল। তাহলে আপনার নিরপেক্ষতা বজায় থাকতো।
কিন্তু দেখলাম আপনি নোটিশবোর্ড দিয়ে নিয়মভঙ্গের কারনে আওয়ামী বিরোধী পোষ্ট মডারেট করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জামায়াত বিরোধী লেখাগুলো কী আপনার সাইটের নিয়ম ভঙ্গ করছেনা? নাকি আপনার সাইটটি জামায়াত বিরোধী? জানালে খুশী হবো।
তবে আশা করবো ভবিষ্যতেও আজকের মতো জামায়াত এবং বিএনপি বিরোধী পোষ্টগুলোও মডারেট করবেন। অন্যথায় আমরা যারা ইউজার আছি তারা বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হবো।

ইউজারদের বলছি, ব্যক্তিগত আকম্রন কিংবা রাজনীতি বাদ দিয়ে আসুন না, আমরা ক্রিয়েটিভ কিছু নিয়ে চিন্তা ভাবনা করি। পলিটিশিয়ানদের নিয়ে মিথ্যে ভাবনার জালে মাথাকুঁড়ে না মরে নিজের ভাবনাগুলোকেই নিরপেক্ষভাবে উপস্থাপন করি। জামায়াত কী করলো, আওয়ামী লীগ কী করলো কিংবা বিএনপি কী করলো এটা নিয়ে আমাদের চিন্তা করে লাভ কী? শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা বাঁধানো ছাড়া আর কিছুই নয়।
আমাদের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে এটাই আমরা সবার কাছ থেকে আশা করবো।
প্রাপ্তিকে মনে হয় আমরা সবাই ভুলে গেছি। মাঝে মাঝে প্রাপ্তির আপডেট পেলে হয়তো আমরা এসব রাজনৈতিক বিতর্কের উর্দ্ধে থাকতে পারবো।

তাই মডারেটরের প্রতি আমার অনুরোধ সাইটে রাজনীতি সম্পূর্ণর্ভাবে বন্ধ করা হোক।
বিষয়টি মডারেটর গুরুত্বসহকারে ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×