somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথিলা

২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথিলা,
কষ্টকে ছুঁয়ে দেখেছো কখনো?
দেখেছ কি কভু, উপরে সতেজ
ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত কোন পরাজিত সৈনিক?
নিজেকে আজকাল বড় বেশী কষ্ট দিতে ইচ্ছে করে কেন?
ভাল আছি, অথচ মিথিলা ঝড়ে
ভেতরের যত সব বড় বড় সুপ্ত অগ্নিগিরি
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে
তোমারই হাতে গড়া, তোমার অনন্তকে।

মিথিলা, আমি জানি তুমি বিরক্ত হচ্ছোনা।
বিরক্ত হবার মত অতটা সময় কোথায় তোমার!
ভালবাসা যে মানুষকে কতটা কষ্ট দিতে পারে
সে তুমি চলে না গেলে, হয়তো কোনদিনই বুঝতাম না।
যে অনন্ত সুখী হবে ভেবে
স্বপ্ন সুখের স্বর্গ রচনা করেছিল, জীর্ণ ভেলা ভাসিয়েছিল
তোমার আশ্বাস, তোমার ভালবাসার উত্তাল সাগরে,
সে অনন্ত কেন আজ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে
কেউ জানে না, তুমিও না।
যেখানে তুমিহীন, একা একা, ভালো থাকা, বেঁচে থাকা,
এভাবে আর কতদিন বেঁচে থাকা যায় বলো?

আমার চারপাশের দেয়ালে থই থই করছে
তোমারই ভালোবাসায় উষ্ণ ছোঁয়া
আমি হাত বাড়িয়ে ছুঁতে যাই তাকে,
পাথুরে স্পর্শ আমাকে অসহায় করে তোলে;
বিশ্বাস করো, নিজেকে আর স্থির রাখতে পারিনা।
নিমিষেই হাত চলে যায় পেগের গ্লাসে
গলায় ঢেলে ঢক ঢক করে চালান করে দেই পেটের ভেতর।
এক পেগ... দুই পেগ... তিন পেগ....
ধীরে ধীরে আমাকে জড়িয়ে ধরে কোন এক অমোঘ ছায়া
আমি ধরতেও পারি না, ছাড়তেও পারি না।
এক সময় নিস্তেজ দেহটা পড়ে থাকে মেঝেতে
আমার প্রানপাখি তখন খেলা করে
মিথিলার সাথে, তারই সাজানো ভালোবাসার বাগানে।

মিথিলা, তুমি জানোনা
কতটা কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়াই এখনও?
কোন অভিমানে ক্ষনে ক্ষনে গর্জে উঠে অগ্নিগিরি
কেউ জানে না, তুমিও না!
কেন তোমার অভিলাষী মন আমাকে বাঁধতে পারেনি
দু'চোখ ভরে নুনের জ্বালা, কেন জ্বালায় এখনো?
আমার একরোখা জিদ, তুমিহীন ভালো থাকার অলীক স্বপ্ন
উল্টে পড়া নেশার পেয়ালা,
গভীর রাতে একলা ঘরে এই অনন্ত
একা এক শুয়ে থাকা, কেউ জানে না, তুমিও না।
কোন চিতার অনলে পুড়ে কেন আমি নষ্ট হলাম
কার বিহনে, চুপি চুপি, ধীরে ধীরে
কেউ জানে না, শুধু আমিই জানি।

মিথিলা, তোমাকে ডাকার মতো কোন শক্তিই আজ আমার অবশিষ্ট নেই।
তবু... তবুও তুমিই একদিন বলেছিলে,
"যদি কখনো আমাকে ফিরে যেতে হয়, তুমি যদি পিছন থেকে ডাকো
ঝাঁপিয়ে পড়বো তোমার বুকে, শুষে নেব সবটুকু ভালোবাসা
এঁকে দেব বেঁচে থাকার নতুন ছবি।"
নাড়ির টানে ফিরে গেছ তুমি, আমার শত জীর্ণ সুতোর টান,
কতটুকু তোমায় বেঁধে রাখতে পারে বলো?
উড়ে যেতে চাইলে সুদুর আকাশে-
যে আকাশে হাজারো নক্ষত্রের উজ্জ্বল্য, জোৎস্না বিধূর ভালোবাসা
তোমার অমন অবাধ বিচরনে আমি বাধা দেবার কে?
কোন মায়ায় তোমাকে বাঁধবো বলো?

যদি সুতোর টানে ফিরে আসো কখনও, দেখবে-
একলা ঘরে সেভাবেই পড়ে আছে অনন্ত
ঠিক যেভাবে রেখে গেছ তুমি,
উপরে বদলায়নি এতটুকু
শুধু ভেতরে বদলে গেছে হৃৎপিন্ডের লাল রং!

ভালো থেকো, অনেক বেশী ভালো থেকো।

ইতি, তোমারই চেনা
অনন্ত



(এই কবিতাটির থিম এবং কিছু শব্দচয়ন মিথিলা'র মুল কবিতা থেকে নেয়া হয়েছে)
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×