শত বর্ষ পরের নৈবেদ্য
১৫ ই মে, ২০১১ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমিহীন প্রতিটি চৌতারায়
লাউয়ের বাউশ থেকে
ভালবাসার কান্না উঠে এসে
উজিয়ে ধরে গীত বিতানের সুর।
কাঁদে ‘গীতাঞ্জলী’র টৌড়ি
উহু উহু।
কাঁদে ‘রক্তকরবী’।
শিয়রের কাছে পাতা ভাঁজ করা
তোমার উপন্যাস ’গোরা’ কাঁদে
’ঘরে বাইরে, ‘নলিনী’ ‘চিত্রাঙ্গদা’
সব কেঁদে কেঁদে একাকার।
পড়ে থাকে ১৯১৩ সালের নোবেল পুরস্কারের
উপমান।
দেখি ‘ভানুসিংহের পদাবলী’
পড়ে আছে গ্রন্থাগারে-
আত্মরচিত তোমার।
অশ্রুত্ব সিদ্ধির জলজ মৌজায়
দেখি ‘চিত্রা’ তোমার বর্ণে বর্ণে
চিত্রার্পিত।
দেখি ‘কড়ি ও কোমল'
চিন্তা মনি- অভীষ্টদায়ক।
যে রতন
তোমাকে পোস্টমাষ্টার জেনে
খুজেছিল
নদীর অন্তরাত্মার কাছে
আমি তাকে দেখিনি কখনও।
আমার যাওয়া হয়নি
অসুস্থ ফটিকের ঘরে।
অপুর ঘরে
হৈমন্তীকে দেখতে যাওয়া হয়নি
আশঙ্খনীয় সন্ধ্যায়।
রবিবাবু
তোমার জন্মের শতবর্ষ পরে
জন্মেছিলাম আমি
এ সবুজ বাংলায়।
আমি ১৯৮১ সালের নবজাতক-
তোমার খেয়ায় চড়ে
ভাসতে ভাসতে এসেছি
নিমগ্ন জলের ভৈরবে।
দূরে চলে গ্যাছে
স্রোতের ঠোঁটে ধরা
তোমার ‘সোনার তরী’।
তুমিহীনতায়
আজ কাঁদে
হরিত নেত্রতারায়
নির্বন্ধ বাংলাদেশ।
(বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ্শত জন্মবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি উতসর্গকৃত)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন